× Banner
সর্বশেষ
জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় বহুমুখী কর্মপরিকল্পনা গ্রহণ করেছে সরকার – প্রধানমন্ত্রী সাবেক এমপি খালেদা রাব্বানীর বাসায় গেলেন প্রধানমন্ত্রী পাইকগাছায় মৎস্য দপ্তরের মোবাইল কোর্ট: লাখো পার্শে পোনা অবমুক্ত, ২ ব্যবসায়ীকে আর্থিক দণ্ড কপোতাক্ষ নদে ড্রেজার বসিয়ে বালু উত্তোলন, গভীর ঘের ভরাট করে ইটভাটার নীলনকশা দূর্নীতির বিরুদ্ধে শিক্ষার্থীদের কণ্ঠস্বর: মধুখালীতে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত ‎পাইকগাছায় প্রান্তিক কৃষকদের মাঝে লবন সহিষ্ণু ধান বীজ বিতরণ পাইকগাছার ফসিয়ার রহমান মহিলা কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা দুর্নীতির সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকদের বিরুদ্ধে মামলার প্রতিবাদে লক্ষ্মীপুরে মানববন্ধন শ্যামনগরে সুবিধা বঞ্চিত একশত  শিশুদের মাঝে ফ্যামিলি কিটবক্স বিতরণ সাতক্ষীরা পৌরসভার রূপকল্প ও উন্নয়ন পরিকল্পনা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত  

যশোরে শ্লীলতাহানির লজ্জায় হারপিক পানে স্কুলছাত্রী আত্মহত্যার চেষ্টা

Biswajit Shil
হালনাগাদ: সোমবার, ২৫ নভেম্বর, ২০১৯

এম এস আর মিরাজ, যশোর: যশোরে বখাটের কু-প্রস্তাব ও শ্লীলতাহানির লজ্জা আর অপমানিত হয়ে এক স্কুলছাত্রী (১৪) হারপিক পানে আত্মহত্যার চেষ্টা করেছে। ভুক্তভোগী ওই স্কুল ছাত্রী যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে চিকিৎসা নিচ্ছে।

এ ব্যাপারে দুই দুই বখাটের বিরুদ্ধে কোতোয়ালি মডেল থানায় মামলা হয়েছে। পুলিশ তাদের গ্রেফার করেছে। আটককৃতরা হলো, শহরের ঘোপ জেল রোড এলাকার ডাক্তার হাসান আল মামুনের বাড়ির ভাড়াটিয়া সুরেশ মৃধার দুই ছেলে শুভ মৃধা (১৭) এবং সুজয় মৃধা (২২)।

উপশহর পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই আব্দুল লতিফ জানিয়েছেন, স্কুল ছাত্রীকে আসামি শুভ প্রায়ই সময় উত্ত্যক্ত করতো। ওই ছাত্রী বিষয়টি তার মা-বাবাকে জানায়। এরপর মেয়ের পরিবারের লোকেরা শুভ’র পরিবারের কাছে নালিশ করে। এতে সে আরো ক্ষিপ্ত হয়। ওই ছাত্রীকে ক্ষতি করার ষড়যন্ত্র করতে থাকে। গত ২২ নভেম্বর রাত ৮ টার দিকে শুভ ওই ছাত্রীর ভাড়া বাড়ির বাথরুমের সামনে একা পেয়ে ওড়না ধরে টানাটানি করে। শ্লীলতাহানি ঘটায়। তার চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে শুভ ওই ছাত্রীকে বিভিন্ন ধরনের ভয়ভীতি দেখায় ।

মেয়েটির ছোট ভাইকে মেরে ফেলার হুমকি দেয়। পরে অপমানে এবং লজ্জায় ওই ছাত্রী ঘরের মধ্যে গিয়ে আত্মহত্যার জন্য হারপিক পান করে। এতে সে অসুস্থ হয়ে পড়লে দ্রুত যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল ভর্তি করা হয়।

এসআই লতিফ জানিয়েছেন, অভিযোগ শুনে সেখানে গিয়ে শুভ ও তার ভাই সুজয়কে আটক করে তাদের আদালতের মাধ্যেমে জেল হাজাতে প্রেরণ করা হয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..