× Banner
সর্বশেষ
সংসদের গণপূর্ত প্রকৌশলীর কার্যালয়ে আগুন, তদন্ত কমিটি গঠনের নির্দেশ উন্নয়নকাজে অনিয়ম করলে ঠিকাদারকে কালোতালিকাভুক্ত করা হবে – গৃহায়ণ প্রতিমন্ত্রী সিটি করপোরেশন হচ্ছে কক্সবাজার – প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, ভর্তি ৫১২ দেশে হাম উপসর্গে প্রাণ গেল ৩ শিশুর, মৃত্যু বেড়ে ৮২৮ বাংলাদেশকে কম দামে ইউরিয়া সার দিতে চায় রাশিয়া মানবসম্পদ উন্নয়নসহ বিভিন্ন খাতে জাপানের সক্রিয় সহযোগিতা চান প্রধানমন্ত্রী ক্ষমতার পালাবদলে বদলে গেছে রাজনৈতিক অবস্থান,শৈলকুপায় ইছহাক হোসেনকে নিয়ে তুমুল আলোচনা ভারতের জেল থেকে মুক্ত ৫ বাংলাদেশি তরুণী, বেনাপোল দিয়ে দেশে প্রত্যাবর্তন শিশুর মতোই গাছের চারার পরিচর্যা করতে হবে: তথ্যমন্ত্রী

সাতক্ষীরায় ৫ বছরের শিশু ধর্ষনের অভিযোগে কলেজ ছাত্র গ্রেফতার

Biswajit Shil
হালনাগাদ: সোমবার, ২৫ নভেম্বর, ২০১৯

মোশাররাফ সাতক্ষীরা : সাতক্ষীরা কাশেমপুরে পাঁচ বছরের এক শিশু কন্যাকে ধর্ষণের অভিযোগে ধর্ষক কলেজ ছাত্র শরিফুজ্জামান (২২) কে গ্রেফতার করেছে পুলিশ। আশংকাজনক অবস্থায় শিশুটিকে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শনিবার গভীর রাতে শহরের কাশেমপুরের একটি ছাত্রাবাস থেকে তাকে গ্রেফতার করা হয়।

ধর্ষক শরিফুজ্জামান কলারোয়া উপজেলার রাজনগর গ্রামের শেখ ওহিদুজ্জামানের ছেলে ও সাতক্ষীরা পলিটেকনিক ইনষ্টিটিউটের ছাত্র।

সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান জানান, কাশেমপুর এলাকার বাসিন্দা পাঁচ বছর বয়সী ওই মেয়েটি বাড়ির পাশে খেলা করছিল। এ সময় তাদের বাড়ির পাশে থাকা একটি ছাত্রাবাসে ধর্ষক শরিফুজ্জামান শিশুটিকে ফুসলিয়ে নিয়ে যায়। এরপর সে তার রুমের ভিতর নিয়ে শিশুটিকে জোরপূর্বক ধর্ষন করে। শিশুটি বাড়ি যেয়ে তার পিতা মাতার কাছে এ ঘটনাটি বললে তারা সাতক্ষীরা সদর থানায় রাতেই একটি অভিযোগ দায়ের করেন। পরে সদর থানা পুলিশ শনিবার গভীর রাতে কাশেমপুর এলাকার অন্য একটি ছাত্রাবাস থেকে ওই ধর্ষককে গ্রেফতার করে। তিনি আরো জানান, শিশুটিকে সাতক্ষীরা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..