× Banner
সর্বশেষ
আইনমন্ত্রীর সাথে সুপ্রীম কোর্ট বার এসোসিয়েশনের নবনির্বাচিত কার্যনির্বাহী পরিষদের সাক্ষাৎ আন্তর্জাতিক সামুদ্রিক দায়বদ্ধতা কনভেনশনে বাংলাদেশের যোগদান বিগত আওয়ামী সরকারের অধিকাংশ প্রকল্পে ব্যক্তিগত ও গোষ্ঠীগত স্বার্থই প্রাধান্য পেয়েছে -বিদ্যুৎমন্ত্রী কোটালীপাড়ায় ইয়াবা সেবন করায় এক যুবককে ৬ মাসের কারাদণ্ড প্রবাসী কল্যাণ মন্ত্রীর সাথে আইওএম বাংলাদেশের চিফ অব মিশনের বৈঠক শ্যামনগরে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত ব্যাংকিং ও আর্থিক সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছাতে দেশকে ডিজিটালাইজেশনের আওতায় আনা হবে -অর্থমন্ত্রী নারী ক্রিকেট দল থেকে বাদ পড়ায় আত্মহত্যার চেষ্টা মান্দায় বর্ণাঢ্য আয়োজনে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপিত টানা দুইদিন এই ৪ বিভাগে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে

ভয়াবহ ভূমিকম্প ৬.৩ মাত্রায় কেঁপে উঠল আলাস্কা

Biswajit Shil
হালনাগাদ: সোমবার, ২৫ নভেম্বর, ২০১৯

আমেরিকার আলাস্কায় ভয়াবহ ভূমিকম্প। জানা গিয়েছে রবিবার সকালে এই ভূমিকম্প হয়। রিখটার স্কেলে এর তীব্রতা ছিল ৬.৩। ব্যাপক তীব্রতা থাকা সত্বেও বড় কোনও ক্ষতি বা প্রাণহানির খবর পাওয়া যায়নি। মাটির ২৫.১ কিমি দূরে ছিল এই ভূমিকম্পের উৎসস্থল।

জিয়োলজিক্যাল সার্ভে জানাচ্ছে, ভূমিকম্প শক্তিশালী হলেও সুনামির আশঙ্কা নেই। ফলে আপাতত স্বস্তিতে সেখানকার বাসিন্দারা। তবে অস্বস্তির কাঁটা যে নেই, একথা জোর দিয়ে এখন বলা যাচ্ছে না। কারণ, আফটার শক হতেই পারে বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা।

অন্যদিকে নিউজিল্যান্ডের নর্থ আইল্যান্ডে রবিবার ভোরে শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল পাঁচ দশমিক নয়। স্থানীয় পাঁচ হাজারের বেশি লোক এই ভূকম্পন অনুভব করে। সমুদ্রের ১১৫ কিলোমিটার নিচে এই ভূমিকম্পের উৎপত্তিস্থল।

প্রসঙ্গত, রবিবার যেমন আলাস্কায় ভূমিকম্প হয়, তেমনই শনিবার ভূমিকম্পে কেঁপে উঠেছিল ইন্দোনেশিয়া। সে দেশের ভূমিকম্পের মাত্রা ছিল ৬.১। সেখানেও ক্ষয়ক্ষতির তেমন খবর পাওয়া যায়নি। প্যাসিফিক রিং অব ফায়ারে অবস্থিত হওয়ায় ইন্দোনেশিয়ায় প্রায় ভূমিকম্প এবং আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত দেখা যায়।

ভারত মহাসাগরের এক শক্তিশালী ভূমিকম্প এবং সুনামির আঘাতে ২০০৪ সালে আশেপাশের কয়েকটি দেশের দুই লাখ ৩০ হাজার মানুষের মৃত্যু হয়। তাদের মধ্যে অধিকাংশ ইন্দোনেশিয়ার নাগরিক।


এ ক্যটাগরির আরো খবর..