× Banner
সর্বশেষ
আজ ৭ আগস্ট বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ২১ শ্রাবণ শুক্রবারের দিনপঞ্জি ও ইতিহাসের এইদিনে শ্যামনগরে প্রতিবন্ধী,দুস্থ ও অসহায় ব্যক্তিদের মাঝে দুই লক্ষাধিক টাকার চেক বিতরণ শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের ৪২তম শাহাদৎবার্ষিকী অনুষ্ঠিত তনু হত্যা মামলায় সাবেক সেনাসদস্য হাফিজুরের জামিন বাতিল, আত্মসমর্পণের নির্দেশ লিবিয়ায় মাফিয়ার নির্যাতনে মাদারীপুরের যুবকের মৃত্যু পাইকগাছায় ছাত্র ও দরিদ্র মানুষের মাঝে সাইকেল, সেলাই মেশিন ও ভ্যান বিতরণ মার্কিন প্রশান্ত মহাসাগরীয় নৌবহর কমান্ডারের বাংলাদেশ সফর শেষ ভারতীয় হাইক‌মিশনা‌রের স‌ঙ্গে আইএবিডির প্রতি‌নি‌ধিদ‌লের সাক্ষাৎ

জাতীয় অর্থনীতিতে নারীর অবদান সবচেয়ে বেশি -আইসিটি প্রতিমন্ত্রী পলক

admin
হালনাগাদ: মঙ্গলবার, ১৯ নভেম্বর, ২০১৯

আমাদের জিডিপিতে তৈরি পোশাক শিল্পের অবদান শতকরা ৩৪ ভাগের বেশি। সেই তৈরি পোশাক শিল্পে দেশের শতকরা ৮০ ভাগ নারী কর্মী কাজ করছে। তিনি বলেন উদ্যোক্তা তৈরি বিশেষ করে নারীরা তাদের সৃজনশীল চিন্তা ও উদ্ভাবনী মেধা বিকাশের মাধ্যমে যেন দেশে-বিদেশে অবদান রাখতে পারে সে লক্ষ্যে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের অধীন আইডিয়া, নারীর ক্ষমতায়ন প্রকল্পসহ বিভিন্ন প্রকল্প গ্রহন ও বাস্তবায়ন করছে। বলেন জাতীয় অর্থনীতিতে নারীর অবদান সবচেয়ে বেশি উল্লেখ করে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক.

প্রতিমন্ত্রী আজ রাজধানীর আইসিটি টাওয়া‌রে নারী উদ্যোক্তা দিবস উপল‌ক্ষে আইডিয়া প্রকল্পের উদ্যোগে “উদ্যোক্তা সংস্কৃ‌তি ও উদ্ভাবনী প‌রি‌বেশ তৈ‌রি‌তে নারীর ভূ‌মিকা” শীর্ষক সে‌মিনারে প্রধান অতিথির বক্তৃতায় একথা ব‌লেন।

প্রতিমন্ত্রী বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিশন ২০২১ তথা ডিজিটাল বাংলাদেশ ঘোষনার মাধ্যমে প্রকৃতপক্ষে নারী পুরুষের সম্মিলিত প্রয়াসে ইনক্লুসিভ উন্নয়নের ঘোষণায় দিয়েছেন। তিনি বলেন বর্তমানে দেশে ৫ হাজার ৮ শত ৬৫টি ইউনিয়ন ডিজিটাল সেন্টার রয়েছে। প্রতিটি ইউডিসিতে একজন পুরুষের পাশাপাশি একজন নারী কাজ করছেন। বিগত ক‌য়েক বছ‌রে ২১ টি জেলায় প্রায় সা‌ড়ে দশ হাজার নারী উ‌দ্যোক্তা গ‌ড়ে তোলা সম্ভব হ‌য়ে‌ছে।

আই‌সি‌টি প্রতিমন্ত্রী ব‌লেন, প্রযু‌ক্তি‌কে কা‌জে লা‌গি‌য়ে নারী পুরু‌ষের বৈষম্য দূর ক‌রে সমৃদ্ধ বাংলা‌দেশ বি‌নির্মাণ প্রধানমন্ত্রী শেখ হা‌সিনার অন্যতম লক্ষ্য। প্রধানমন্ত্রীর আইসিটি বিষয়ক উপ‌দেষ্টা সজীব ওয়া‌জেদ জ‌য়ের নি‌র্দেশনায় ডি‌জিটাল বাংলা‌দেশ বি‌নির্মা‌নে সরকার কাজ কর‌ছে উল্লেখ ক‌রে তি‌নি ব‌লেন, নারী পুরু‌ষের সমান অংশগ্রহণ নি‌শ্চিত কর‌তে স্টার্টআপ বাংলা‌দেশ কোম্পা‌নি তৈ‌রি কর‌ছে সরকার। তিনি আইডিয়া প্রক‌ল্পের মাধ্যমে তরুণ নারী উ‌দ্যোক্তা‌দের নিরাপদ প‌রি‌বেশ নি‌শ্চি‌তে সং‌শ্লিষ্ট‌দের কাজ করার ওপর গুরুত্বা‌রোপ ক‌রেন।
তিনি দেশীয় চাহিদা মি‌টি‌য়ে বিশ্ব জয় করার ম‌তো প্রয়োজনীয় উদ্যোক্তা গ্রহনে নারী উদ্যোক্তাদের প্রতি আহবান জানান আইসিটি প্রতিমন্ত্রী।

আইডিয়া প্রক‌ল্পের প‌রিচালক মু‌জিবুল হ‌কের সভাপ‌তি‌ত্বে সে‌মিনা‌রে অন্যা‌ন্যের ম‌ধ্যে বন, প‌রি‌বেশ ও জলবায়ু প‌রিবর্তন উপমন্ত্রী হা‌বিবুন নাহার, বাংলা‌দেশ পোষাক প্রস্তুককারক ও রপ্তা‌নিকারক স‌মি‌তি-(বি‌জিএমইএ) সভাপ‌তি ড. রুবানা হক, বাংলা‌দেশ ক‌ম্পিউটার কাউন্সিলের নির্বাহী প‌রিচালক পার্থ প্রতীম দেব বক্তব্য রা‌খেন।


এ ক্যটাগরির আরো খবর..