× Banner
সর্বশেষ
ভ্যালু-বেইজড শিক্ষা, কমিউনিটি সম্পৃক্ততা ও নিরাপদ ডিজিটাল পরিবেশ-প্রাথমিক শিক্ষার নতুন অগ্রাধিকার -প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী প্রবাসীদের জন্য হয়রানীমুক্ত বিমান সেবা নিশ্চিতে আমরা বদ্ধ পরিকর -বিমান মন্ত্রী ২০২৭ সালের হজে বিমান ভাড়া কমলো ২৪ হাজার ৮৩০ টাকা লক্ষ্মীপুরে সড়ক সংস্কার কাজে দায়িত্বে অবহেলায় ৪ পৌর কর্মকর্তাকে শোকজ প্রবাসী কার্ডধারীদের জন্য ভূমিসেবা সহজ করার নির্দেশ ভূমিমন্ত্রীর  গৃহবধু লামিয়া আত্মহত্যার প্ররোচনার মামলায় শ্বশুর ও দুই ননদ গ্রেফতার ফ্রান্স বাংলাদেশের নির্ভরযোগ্য ও বন্ধুত্বপূর্ণ উন্নয়ন সহযোগী ঐক্যবদ্ধ বাংলাদেশ ও মাদকমুক্ত সমাজ গঠনে ক্রীড়ার বিকল্প নেই  -যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আগৈলঝাড়ায় নতুন ইউএনও’র সঙ্গে প্রেসক্লাব সাংবাদিকদের মতবিনিময় পরিচ্ছন্নতা কর্মীদের আরও দায়িত্বশীল ও সক্রিয় ভূমিকা পালন করতে হবে -এলজিআরডি প্রতিমন্ত্রী

ভোলার চরফ্যাসনে খালের দু’পাড়ে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান শুরু

admin
হালনাগাদ: সোমবার, ২৩ ডিসেম্বর, ২০১৯

ভোলা প্রতিনিধিঃ ভোলার চরফ্যাসন বাজার খালের দু’পাড়ে গড়ে উঠা অবৈধ দখল উচ্ছেদ অভিযান শুরু করেছে পানি উন্নয়ন বোর্ড। সোমবার সকাল ১০টায় নির্বাহী ম্যাজিষ্ট্রেট জগৎবন্ধু মন্ডলের নেতৃত্বে এই খালটি উদ্ধার অভিযান শুরু করা হয়েছে।
নির্বাহী ম্যাজিষ্ট্রেট জগৎবন্ধু মন্ডল বলেন, খাল নদীকে জীবন্ত সত্বা ঘোষণা করায় পানি উন্নয়ন বোর্ডের নির্দেশনা অনুযায়ী খালটির দু’পাড় অবৈধ দখল করে নির্মিানাধীন স্থাপনা উচ্ছেদ শুরু করা হয়েছে।

অভিযানের প্রথম দিনে চরফ্যাসন বাজার খালের লঞ্চঘাট খাল নামে পরিচিতি এর দু’পাড়ে গড়ে উঠা ৭টি স্থাপনা গুড়িয়ে দেয়া হয়েছে। পর্যায়ক্রমে খালটির দু’পাড়ে দখল করে গড়ে উঠা ২০টি স্থাপনা উচ্ছেদ করা হবে।
উচ্ছেদ অভিযানে সময় নির্বাহী ম্যাজিষ্ট্রেট ছাড়াও পানি উন্নয়ন বোর্ড-২ এর নির্বাহী প্রকৌশলী হাসান মাহমুদসহ আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।


এ ক্যটাগরির আরো খবর..