× Banner
সর্বশেষ
মৃত্যুর গুজব পাশ কাটিয়ে অভিনয়ে ফিরছেন তানিয়া বৃষ্টি প্রতিদ্বন্দ্বিতা করে হারল ইংল্যান্ড, ফাইনালে ভারত দেশের সব সরকারি অফিসে বিদ্যুৎ সাশ্রয়ীসহ ১১টি নির্দেশনা সাবেক দুই উপদেষ্টার গ্রেপ্তারের দাবিতে জামায়াতের বিক্ষোভ কর্মসূচি আজ আজ শুক্রবার (৬ মার্চ) আপনার রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ২১ ফাল্গুন শুক্রবার (৬ মার্চ) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে প্রবাসীবান্ধব সেবা নিশ্চিত ও অনিয়ম রোধে জিরো টলারেন্স নীতি অনুসরণের আহ্বান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর বিএনপি প্রার্থীর আবেদনে বাগেরহাট -১ আসনের ভোট পুনর্গণনার নির্দেশ জ্বালানি সাশ্রয়ে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের নির্দেশনা জারি বদলিতে তদবির বন্ধ, সফটওয়্যারের মাধ্যমে বদলি কার্যক্রম চালুর নির্দেশ শিক্ষামন্ত্রীর

ঝিনাইদহে বড়দিন উপলক্ষ্যে খ্রিস্ট ধর্মাবলম্বীদের সাথে মত বিনিময় সভা অনুষ্ঠিত

admin
হালনাগাদ: রবিবার, ২২ ডিসেম্বর, ২০১৯

স্টাফ রিপোর্টার, ঝিনাইদহ: ঝিনাইদহে বড়দিন উপলক্ষ্যে খ্রিস্ট ধর্মাবলম্বীদের সাথে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার দুপুরে পুলিশ সুপারের মিলনায়তন কক্ষে এ সভার আয়োজন করে জেলা পুলিশ।

এতে বিভিন্ন উপজেলা থেকে আগত চার্চের কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এসময় পুলিশ সুপার মোঃ হাসানুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর) তারেক আল মেহেদি, কালীগঞ্জ থানার ওসি মুহা: মাহফুজুর রহমান, সদর থানার ওসি মঈন উদ্দিনসহ খ্রিস্টান ধর্মাবলম্বীরা বক্তব্য রাখেন।

বক্তারা বলেন, খ্রিস্ট ধর্মাবলম্বীদের বড়দিন সুষ্ঠভাবে করার জন্য আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে সকল প্রকার কার্যক্রম সম্পন্ন করা হয়েছে। যেন কোন প্রকার বিশৃঙ্খলা না হয় সেদিকে সকলকে নজর দেওয়ার আহবান জানান। এবছর জেলায় ৩৮ টি চার্চে বড়দিন উদযাপন করা হবে।


এ ক্যটাগরির আরো খবর..