× Banner
সর্বশেষ
মির্জা আব্বাসকে সিঙ্গাপুর থেকে মালায়েশিয়া নেওয়া হয়েছে  ঝিনাইদহে তৈরী হচ্ছিলো চায়না পারফিউম, ফেস ক্রিম, তেলসহ প্রসাধনী ইরানে পাকিস্তানের সেনাপ্রধান,স্বাগত জানালেন আরাঘচি টাইমের ১০০ প্রভাবশালী ব্যক্তির তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান মাছের প্রজনন রক্ষায় সাগরে আজ থেকে ৫৮ দিনের মাছ ধরা নিষেধাজ্ঞা শিক্ষার মানোন্নয়নে দ্রুত শিক্ষক নিয়োগ ও নতুন ভবন নির্মাণের তাগিদ শ্রমমন্ত্রীর কৃষি ও নবায়নযোগ্য জ্বালানি খাতে বাংলাদেশ-সারাওয়াকের কৌশলগত সহযোগিতার উদ্যোগ রাজধানীর বনানীতে বহুতল ভবনে আগুন, বেড়ছে তীব্রতা – নিয়ন্ত্রণে ৮ ইউনিট শার্শার বাগআচড়ায় অতিরিক্ত তেল মুজুদের দায়ে ট্যাস্ক ফোর্সের যৌথ অভিযান সাংবাদিকদের মর্যাদা ও বেতন কাঠামো নিশ্চিত করতে কাজ করছে সরকার – তথ্য ও সম্প্রচার মন্ত্রী

বিসিক কর্মকর্তাদের নিষ্ঠার সাথে কাজ করতে হবে- জনপ্রশাসন সচিব

admin
হালনাগাদ: শনিবার, ২১ ডিসেম্বর, ২০১৯

দেশের প্রান্তিক জনগোষ্ঠিকে অর্থনৈতিক কাজে সম্পৃক্ত করা বিসিকের দায়িত্ব এবং এজন্য এর কর্মীদের নিষ্ঠা এবং দায়িত্বশীলতার সাথে কাজ করার আহ্বান জানিয়েছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব ফয়েজ আহম্মদ। শনিবার সকালে রাজধানীর লেকশোর হোটেলে ইউরোপিয়ান ইউনিয়নের প্রিজম প্রকল্প এবং বিসিকের যৌথ আয়োজনে ‘বিসিকের কর্মকান্ড গতিশীল করার লক্ষে কর্মকর্তাদের উদ্বুদ্ধকরণ কর্মশালা’ শীর্ষক দিনব্যাপী এক কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা জানান তিনি।

অনুষ্ঠানে জনপ্রশাসন সচিব বলেন, টেকসই উন্নয়ন লক্ষমাত্রা অর্জনে বিসিকের কাজ করার অনেক সুযোগ রয়েছে। কর্মসংস্থান তৈরীতে পরিবেশ বান্ধব শিল্পাঞ্চল গড়ে তুলতে হবে। একইসাথে তরুণ তরুণীদের উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে বিসিকের কর্মকর্তাদের দ্রুত গতিতে ও দায়িত্বশীলতার সাথে কাজ করতে হবে এবং প্রকল্প ও স্ব স্ব দায়িত্ব পালনে কার্যকারী ভূমিকা রাখতে হবে। দীর্ঘদিন ধরে নথি চালাচালি না করে ইলেকট্রিক ফাইলে কাজ করতে হবে যাতে সময়মত এবং দ্রুত কাজ করা যায়।

এসময় জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব ফয়েজ আহম্মদ বিসিকের জেলা ও মাঠ পর্যায়ের কর্মীদের উদ্দেশ্যে বলেন, জেলা শহরে বিসিকের শিল্পাঞ্চলগুলোর বিকাশ ও উন্নয়নে জেলা প্রশাসকের সাথে কাজ করতে হবে। একইসাথে বিসিক ৫০টি শিল্পাঞ্চল এবং ১ কোটি কর্মসংস্থানের যে পরকিল্পনা এবং লক্ষ নির্ধারণ করেছে সেগুলো সময়মত বাস্তবায়ন করবে বলেও আশা প্রকাশ করেন তিনি।

কর্মশালায় বিসিকের চেয়ারম্যান মোশ্তাক হাসান জানান, বিসিকের চেষ্টায় চাহিদার অতিরিক্ত লবণ উৎপাদন হয়েছে, দেশ লবণ উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ হয়েছে এবং সেজন্য লবণের ঘাটতি নেই তাই লবণ আমদানির প্রয়োজন হয়নি। বিসিককে শক্তিশালী প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে ৮টি মহাপরিকল্পনা হাতে নেয়া হয়েছে জানিয়ে বিসিক চেয়ারম্যান জানান, অতিদ্রুত অনলাইন এবং ওয়ানস্টপ সার্ভিস চালু করবে।

কর্মশালায় আরো উপস্থিত ছিলেন, প্রিজম প্রকল্পের জাতীয় প্রকল্প পরিচালক ড. মোহাম্মদ আব্দুস ছালাম ও প্রিজম প্রকল্পের টিম লিডার আলী সাবেত। এ কর্মশালায় বিসিকের প্রায় ২২০ জন কর্মকর্তা অংশ গ্রহণ করছেন।


এ ক্যটাগরির আরো খবর..