× Banner
সর্বশেষ
ডিবির অভিযানে ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক কারবারি আটক শাহজালাল বিমানবন্দরে ২ কোটি টাকার চোরাই পণ্য জব্দ ম্যান-মেড ফাইবার পোশাক: বৈশ্বিক বাজারের ১২ শতাংশ দখল করতে পারে বাংলাদেশ রোহিঙ্গা আশ্রয় শিবির পরিদর্শন যুক্তরাষ্ট্রের বিশেষ দূতের আইন সংস্কার কমিশনের প্রস্তাবনা জুলাই সনদের আলোকেই বাস্তবায়ন হবে – আইনমন্ত্রী আইসিইউতে লড়ছেন মা,বাঁচানো গেল না গর্ভের সাত মাসের সন্তানকে জানালা ভেঙে স্কুলছাত্রীকে তুলে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ নাগরিক সেবার কার্যক্রম দেখতে ঢাকার সড়কে প্রধানমন্ত্রী ১ আগস্ট থেকে গণপরিবহনে জিপিএস বাধ্যতামূলক; না থাকলে মিলবে না নিবন্ধন-ফিটনেস ১৫ বছর আগের ১০০ টাকা ফেরত দিতে পাওনাদারের বাড়িতে বৃদ্ধ

কাল ৬ কোম্পানির এজিএম

admin
হালনাগাদ: শনিবার, ১৯ ডিসেম্বর, ২০১৫

অর্থনৈতিক ডেস্ক: আগামীকাল ২০ ডিসেম্বর রবিবার পুঁজিবাজারে তালিকাভুক্ত ৬টি কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানিগুলো হচ্ছে- সায়হাম টেক্সটাইল মিলস লিমিটেড, মোজাফফর হোসাইন স্পিনিং মিলস লিমিটেড, বিকন ফার্মাসিউটিক্যালস লিমিটেড, বিচ হ্যাচারি লিমিটেড, আনলিমা ইয়ার্ন ডায়িং লিমিটেড এবং মুন্নু সিরামিক লিমিটেড।

সায়হাম টেক্সটাইল মিলস: সায়হাম টেক্সটাইল মিলস লিমিটেডের বার্ষিক সাধারণ সভা (এজিএম) হবিগঞ্জের মাদবপুরের সায়হাম নগরের নয়াপাড়ার মিল প্রাঙ্গণে বেলা সাড়ে ১১টায় অনুষ্ঠিত হবে।

মোজাফফর হোসাইন স্পিনিং মিলস: মোজাফফর হোসাইন স্পিনিং মিলস লিমিটেডের এজিএম অনুষ্ঠিত হবে সকাল সাড়ে ১০টায়। ওইদিন ঢাকার বারিধারার ডিওএইচএস (DOHS) বারিধারা কনভেনশন সেন্টারে এ এজিএম অনু্ঠিত হবে।

বিকন ফার্মাসিউটিক্যালস: বিকন ফার্মাসিউটিক্যালস লিমিটেডের এজিএম অনুষ্ঠিত হবে সকাল ১০টায়। ওইদিন ময়মনসিংহের ভালুকার কাঠালীতে অবস্থিত নিজ ফ্যাক্টরি প্রাঙ্গণে এ এজিএম অনুষ্ঠিত হবে।

বিচ হ্যাচারি: বিচ হ্যাচারি লিমিটেডের বার্ষিক সাধারণ সভা (এজিএম) কক্সবাজারে টেকনাফের মহেশখালিয়া পাড়ায় অবস্থিত নিজ ফ্যাক্টরি প্রাঙ্গণে বেলা সাড়ে ১১ টায় অনুষ্ঠিত হবে।

আনলিমা ইয়ার্ন ডায়িং: আনলিমা ইয়ার্ন ডায়িং লিমিটেডের এজিএম অনুষ্ঠিত হবে সকাল সাড়ে ১০টায়। ওইদিন সাভারের কর্ণপাড়ায় অবস্থিত নিজ ফ্যাক্টরি প্রাঙ্গণেএ এজিএম অনুষ্ঠিত হবে।

মুন্নু সিরামিক: মুন্নু সিরামিক কোম্পানি লিমিটেডের বার্ষিক সাধারণ সভা (এজিএম) সকাল ১০টায়। ওইদিন ঢাকার ধামরাইয়ের ইসলামপুরে নিজ ফ্যাক্টরি প্রাঙ্গণে এ এজিএম অনুষ্ঠিত হবে।


এ ক্যটাগরির আরো খবর..