× Banner
সর্বশেষ
সরকার সংবাদপত্রের স্বাধীনতায় বিশ্বাসী – প্রধানমন্ত্রী সাতক্ষীরায় তিনদিন ব্যাপি ৪৭তম বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের উদ্বোধন সীমান্ত এলাকায় বিজিবি অভিযানে ভারতীয় নেশা জাতীয় সিরাপসহ আটক-১ পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ান এমপি’র সাথে কানাডিয়ান হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ মাদক ও তামাকজাত দ্রব্যের বিস্তার রোধে সচেতনতা সৃষ্টির তাগিদ তথ্য ও সম্প্রচার মন্ত্রীর শার্শা থানা পুলিশের পৃথক অভিযানে আটক ৮ ঝিনাইদহে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে দুই মোটরসাইকেল আরোহী নিহত প্রধানমন্ত্রীর সঙ্গে নোয়াব সদস্যদের বৈঠক হজক্যাম্পে চালু হয়েছে লাগেজ র‌্যাপিং সেবা বক্সার সৈয়দ মহিউদ্দিন আহমেদের মৃত্যুতে ক্রীড়া প্রতিমন্ত্রীর গভীর শোক

গাড়ি-বাসে আগুন, অগ্নিগর্ভ লখনউয়ে কার্ফু জারি

admin
হালনাগাদ: বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর, ২০১৯

ভারতে নাগরিকত্ব আইনের প্রতিবাদে ফুঁসছে রাজধানী দিল্লি, গোটা দেশ৷ বিক্ষোভের ভয়ঙ্কর ছবি উত্তরপ্রদেশের বিভিন্ন এলাকায়৷ উত্তরপ্রদেশের রাজধানী লখনউতে পথে নেমে আন্দোলনে সামিল হয়েছেন বহু মানুষ৷ উত্তেজিত জনতাকে ছত্রভঙ্গ করতে লাঠিচার্জ করে পুলিশ৷ পুলিশকে লক্ষ্য করেও পাথর ছোড়ার অভিযোগ ওঠে৷ পুড়িয়ে দেওয়া হয়েছে একের পর এক পুলিশের গাড়ি। শুধু গাড়ি নয়, জ্বালিয়ে দেওয়া হয়েছে একের পর এক পুলিশ ফাঁড়ি।

আজ বৃহস্পতিবার সংশোধিত নাগরিকত্ব আইনের প্রতিবাদে সরব বাম নেতারাও৷ দিল্লিতে প্রতিবাদ মিছিল করেন বামনেতারা৷ ১৪৪ ধারা ভেঙে মিছিল করার অভিযোগে সিপিএম সম্পাদক সীতারাম ইয়েচুরি-সহ সিপিআই নেতা ডি রাজা, সিপিএম নেতা নীলোতপল বসু, বৃন্দা কারাতদের আটক করে পুলিশ৷ কেন্দ্রের বিরুদ্ধে পথে নেমে আটক হয়েছেন কংগ্রেস নেতা অজয় মাকেন, সন্দীপ দীক্ষিতরা৷

বিক্ষোভের একই ছবি উত্তরপ্রদেশের বিভিন্ন এলাকায়৷ শুধু দিল্লি বা উত্তরপ্রদেশই নয়, পশ্চিমবঙ্গ, কর্নাটক, গুজরাত-সহ দেশের ১০টি রাজ্যে ছড়িয়ে পড়েছে ক্ষোভের আগুন৷ আন্দোলনে রাশ টানতে ইতিমধ্যেই একাধিক এলাকায় ইন্টারনেট পরিষেবা বিচ্ছিন্ন করা হয়েছে৷

অশান্তি রুখতে দিল্লির বিভিন্ন এলাকায় জারি হয়েছে ১৪৪ ধারা৷ প্রশাসনের নির্দেশ ভেঙে জমায়েতের জন্য রাজধানী দিল্লিতে একশোরও বেশি আন্দোলনকারীকে আটক করা হয়েছে৷ সংশোধিত নাগরিকত্ব আইনের প্রতিবাদে বিক্ষোভের আঁচ ছড়িয়ে পড়েছে বেঙ্গালুরুতেও৷ বৃহস্পতিবার সকালে বেঙ্গালুরুর রাস্তায় কেন্দ্রের বিরুদ্ধে পথে নেমে আটক হয়েছেন ইতিহাসবিদ রামচন্দ্র গুহ৷ এছাড়াও ১৪৪ ধারা ভেঙে মিছিল করার অভিযোগে আরও ৩০ জনকে আটক করেছে বেঙ্গালুরু পুলিশ৷

দিল্লির বিভিন্ন এলাকায় ক্রমেই কেন্দ্রের বিরুদ্ধে পথে নেমে সোচ্চার হচ্ছেন সাধারণ মানুষ৷ অপ্রীতিকর পরিস্থিতি রুখতে ইতিমধ্যেই দিল্লি-হরিয়ানা সীমান্ত এলাকা সিল করে দেওয়া হয়েছে৷ উত্তরপ্রদেশের সম্ভলে কেন্দ্রের বিরুদ্ধে পথে নেমে আন্দোলনে সামিল হয়েছে জনতা৷ আন্দোলনের নামে দুটি বাসে আগুন ধরানোর অভিযোগ ওঠে আন্দোলনকারীদের বিরুদ্ধে৷ অশান্তির কালো মেঘ গুজরাতের আহমেদাবাদেও৷ আহমেদাবাদেও পথে নেমে সংশোধিত নাগরিকত্ব আইন ও এনআরসির বিরুদ্ধে আন্দোলনে সামিল হয়েছেন সাধারণ মানুষ৷

এদিকে, দেশের গণতান্ত্রিক কাঠামো ভাঙার অভিযোগ তুলে দেশজুড়ে কেন্দ্রের শাসকদল বিজেপির বিরুদ্ধে প্রতিবাদ আন্দোলনে সামিল হয়েছে কংগ্রেস৷ কেন্দ্রীয় সরকার মানুষের মৌলিক অধিকারে হস্তক্ষেপ করছে বলেও অভিযোগে সরব কংগ্রেস নেতৃত্ব৷ কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধি বঢরার হুঁশিয়ারি, ‘কেন্দ্রীয় সরকার যতই গণতন্ত্রের কণ্ঠরোধের চেষ্টা করবে, ততই মানুষের প্রতিবাদের স্বর আরও তীব্র হবে৷’


এ ক্যটাগরির আরো খবর..