× Banner
সর্বশেষ
রাজনৈতিক বিভেদের ঊর্ধ্বে থেকে আইনজীবীদের কল্যাণে কাজ করতে হবে – আইনমন্ত্রী মাহ্দী আমিনের সাথে জ্যঁ পেম-এর সাক্ষাৎ বাংলাদেশে মানসম্পন্ন উন্নত আধুনিক চিকিৎসা শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তুলতে হবে – সমাজকল্যাণ মন্ত্রী যৌতুকের দাবিতে নির্যাতনে গৃহবধূর মৃত্যু; শ্বশুরবাড়ির সদস্যরা পলাতক জিয়াউর রহমানের রাজনৈতিক রূপান্তরের প্রধান কারিগর যাদু মিয়া – তথ্যমন্ত্রী বিনা চিকিৎসায় কোনো নাগরিক মারা যাবে না – স্বাস্থ্যমন্ত্রী মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রীর সাথে বাংলাদেশে নিযুক্ত ডব্লিউএফপি’র কান্ট্রি ডিরেক্টরের সাক্ষাৎ পাইকগাছায় ঘরের তালা ভেঙে আরএফএল কর্মকর্তার লাশ উদ্ধার, বাইকসহ চম্পট রুমমেট নির্মাণ কাজের গুণগত মানে কোনো ধরনের ছাড় দেওয়া যাবে না – নৌ প্রতিমন্ত্রী ৩ দফা দাবিতে মোবারকগঞ্জ সুগার মিলসে ৫ দিনের আন্দোলন, বিক্ষোভ মিছিল ও কর্মবিরতি পালন

বিজয় দিবস উপলক্ষে বেনাপোলস্থ চট্টগ্রাম বিভাগীয় সমিতির শীতবস্ত্র বিতরণ

admin
হালনাগাদ: বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর, ২০১৯

জলিল,বিশেষ প্রতিনিধিঃ মহান বিজয় দিবস উপলক্ষে বেনাপোলস্থ চট্টগ্রাম বিভাগীয় সমিতির পক্ষ থেকে বীর মুক্তিযোদ্ধা ও এতিমদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
১৯ ডিসেম্বর বৃহস্পতিবার সকাল ১১ টার সময় বেনাপোল মাহবুবা হক  হাফেজী খানায় এ শীত বস্ত্র বিতরণ করা হয়।
বেনাপোল চট্টগ্রাম বিভাগীয় সমিতির সাধারণ সম্পাদক মনির হোসেন মজুমদারের সভাপতিত্বে ও মাহবুবুর রহমানের সঞ্চালনায় এসময় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, বেনাপোল কাস্টমস হাউজের সহকারী কমিশনার উত্তম কুমার চাকমা।
এসময় অারও বক্তব্য রাখেন, বন্দর প্রেসক্লাব, বেনাপোলের সহ-সভাপতি আলহাজ্ব এইচ এম আবুল বাশার, সাধারণ সম্পাদক আজিজুল হক, সাংগঠনিক সম্পাদক আনিছুর রহমান, চট্টগ্রাম বিভাগীয় সমিতির সহ-দপ্তর সম্পাদক উজ্জ্বল কুমার পাল, মুক্তিযোদ্ধা কমান্ডার  শাহ আলম।
উক্ত অনুষ্ঠানে মাহবুবা হক এতিম খানার হাফেজ খলিলুর রহমান, বেনাপোল বন্দর প্রেসক্লাব এর সকল সাংবাদিক সহ   কাস্টমস রাজস্ব কর্মকর্তা আলমগীর হোসেন সহ চট্টগ্রাম বিভাগীয় বেনাপোলস্থ সমিতির সকল সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।


এ ক্যটাগরির আরো খবর..