× Banner
সর্বশেষ
৩০ লাখ কোটি টাকা ঋণের বোঝা নিয়েই কাজ শুরু করেছি – প্রধানমন্ত্রী এবছর দেশে ২২ লাখ ২৭ হাজার ৫০৬টি পশু উদ্বৃত্ত থাকবে – মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী কালীগঞ্জে দলিল লেখক কল্যান ফান্ডের আয়োজনে সাংবাদিক সন্মেলন দুদিনে ৯৪ চাঁদাবাজ গ্রেফতার, তদবিরে ছাড়া হবে না – ডিএমপি কমিশনার ৩ মাস সহায়তা দেয়া হবে হাওড়াঞ্চলের কৃষকদের – দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী কবি সুকান্তের আদর্শকে ধারন করে মাদক মুক্ত সমাজ গড়তে হবে-এস এম জিলানী জুলাই সনদের প্রতিটি দফা আমরা বাস্তবায়ন করব – প্রধানমন্ত্রী আরজেএফ’র উদ্যোগে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস পালিত দিল্লিতে বহুতল ভবনে ভয়াবহ আগুন, ৯ জনের মৃত্যু জেলা প্রশাসক সম্মেলন-২০২৬ শুরু, যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

চোখের সামনে নদী গর্ভে তলিয়ে গেল গোটা মন্দির

Kishori
হালনাগাদ: শনিবার, ২৬ অক্টোবর, ২০১৯

ভারতের মালদহ জেলায় সম্প্রতি বন্যার কারণে  তিনটি নদীর অবস্থা ভয়াবহ রূপ ধারণ করে। বন্যার জল কমতে শুরু করায় নদী বাঁধে ব্যাপকভাবে ভাঙন শুরু হয়েছে। আর যার জেরে মালদহর মানিকচকের শঙ্করটোলা বাঁধের ওপরে থাকা মন্দির তলিয়ে গেল।

এমননিতে গোটা বছর ধরে ভাঙনের ফলে তীব্র আতঙ্কে থাকেন এলাকার মানুষ। তবে এভাবে একেবারে পুরোপুরি আস্ত একটা মন্দির নদীর গর্ভে তলিয়ে যাওয়ার ফলে গ্রামের মানুষের মনে তীব্র আতঙ্ক তৈরি হয়েছে।

প্রশাসনিক স্তরে উচ্চ পদস্থ আধিকারিকরা এসে পুরো ঘটনা সরজমিনে খতিয়ে দেখেন। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে যান মানিকচকের বিডিও। খবর দেওয়া হয় সেচ দফতরেও।

এখনও পর্যন্ত অনেকেই বন্যার আতঙ্ক কাটিয়ে উঠতে পারেনি। এরই মধ্যে ফুলহার নদীতে ব্যাপক ভাঙন দেখা দিয়েছে। যার ফলে এলাকার মানুষ আতঙ্কিত হয়ে পড়েছে। শুক্রবার মানিকচক থানার শঙ্করটোলা বাঁধের ওপরে থাকা একটি বিশাল মন্দির তলিয়ে যায়।

গ্রামের বাসিন্দারা জানান, বন্যার জল নামতে শুরু করায় নদী ভাঙন দেখা দিয়েছে। যার ফলে বাঁধের একাংশ ফাটল। সমস্ত বিষয় প্রশাসনকে জানানো হয়েছে। অথচ প্রশাসন নিশ্চুপ কোনও ব্যবস্থা নেয়নি বলে অভিযোগ স্থানীয় মানুষজনের।

একই সঙ্গে এলাকার মানুষ আরো জানিয়েছেন, যেভাবে ভাঙ্গন হচ্ছে তাতে যে কোনও সময় গ্রামের মধ্যে জল ঢুকে যেতে পারে। প্রথম থেকে ব্যবস্থা নিলে এই ধরনের ঘটনা ঘটত না বলেও দাবি তাঁদের।

অন্যদিকে বিডিও সুরজিৎ পন্ডিত জানান, ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে এসেছি। ওই জায়গাটি ঘিরে রাখা হয়েছে। খবর দেওয়া হয়েছে সেচ দপ্তরের আধিকারিকদের। তারা আসলেই কি করা যায় আমরা দেখছি।

তবে প্রকৃতির এমন ভয়াবহ তাণ্ডব দেখে গ্রামবাসী রীতিমত ভীত। তারা প্রশাসনের দিকে তাকিয়ে বসে আছে। তাদের সহায়তার অপেক্ষায়।


এ ক্যটাগরির আরো খবর..