× Banner
সর্বশেষ
বাংলাদেশের প্রথম বারের মতো তৈরি হতে যাচ্ছে ক্যাবল-স্টেইড সেতু আজ জাতীয় সংসদে আরও ১০টি বিল পাস কর্মসংস্থানের জন্য ধারাবাহিক জিডিপি প্রবৃদ্ধি বজায় রাখা অপরিহার্য -শিল্পমন্ত্রী তেলবাহী জাহাজ থেকে ফি আদায় অবিলম্বে বন্ধ করতে হবে -ট্রাম্প আজ থেকেই সংরক্ষিত নারী আসনের বিএনপির মনোনয়ন ফরম বিক্রি ১৫ দিনের যুদ্ধবিরতিতে হরমুজে টোল নির্ধারণ ইরানের আজ ১০ এপ্রিল (২৬ চৈত্র ) শুক্রবারের রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ২৬ চৈত্র শুক্রবার (১০ এপ্রিল) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে বগুড়া-৬ উপনির্বাচন ও শেরপুর-৩ আসনে বিপুল ভোটে বিএনপি প্রার্থীদের জয় হজ ব্যবস্থাপনার সাথে সরকারের ভাবমূর্তির প্রশ্ন জড়িত -ধর্মমন্ত্রী

কোচ হচ্ছেন রফিক?

admin
হালনাগাদ: শনিবার, ১৯ ডিসেম্বর, ২০১৫

ক্রীড়া ডেস্ক: সংযুক্ত আরব আমিরাতে আগামী বছর অনুষ্ঠিত হবে মাস্টার্স চ্যাম্পিয়ন্স লীগ (এমসিএল)। বিশ্বের সাবেক সব কিংবদন্তি খেলোয়াড়দের অংশগ্রহণে অনুষ্ঠিত হবে এই আসরটি। বাংলাদেশি কোনও খেলোয়াড় এই আসরের জন্য অনুষ্ঠিত নিলামে বিক্রি হয়নি।

তবে, এই আসরের ফ্র্যাঞ্চাইজি গেমেনি অ্যারাবিয়ানসের সহকারী কোচ হিসেবে দেখা যেতে পারে বাংলাদেশের কিংবদন্তি স্পিনার মোহাম্মদ রফিককে। শ্রীলঙ্কান কিংবদন্তি মুত্তিয়া মুরালিধরন ও পাকিস্তানি কিংবদন্তি সাকলাইন মুস্তাক এই দলের হয়ে খেলবেন।

দলটির চিফ অপারেটিং অফিসার রাজেশ পুরি বলেছেন, দুবাইয়ে অনেক বাংলাদেশি অভিবাসী রয়েছে। আমরা বেশি প্রচার পেতেই এমন সিদ্ধান্ত নিয়েছি। এমনকি আমরা তাকে খেলোয়াড় হিসেবেও নিতে পারি।

মোহাম্মদ রফিকও এই টুর্নামেন্টে অংশ নিতে আগ্রহ প্রকাশ করেছেন। তিনি বলেছেন, আমি চূড়ান্ত সিদ্ধান্ত নেয়ার জন্য তাদের কাছ থেকে সময় চেয়েছি। কিন্তু, নিঃসন্দেহে এটি ভালো একটি প্রস্তাব।


এ ক্যটাগরির আরো খবর..