× Banner
সর্বশেষ
মেয়র প্রার্থী মফিজুর রহমান সজনের বেনাপোল পৌরবাসীকে নববর্ষের শুভেচ্ছা দুর্ঘটনায় আহত উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা ডাঃ শংকরের চিকিৎসার দায়িত্ব নিল সরকার জুড়িকে কৃষি হাবে রূপান্তরে সরকারের উদ্যোগ, প্রশিক্ষণ কেন্দ্র স্থাপনের ঘোষণা শ্রমমন্ত্রীর শ্যামনগরে বর্ণিল সাজে বাংলা নববর্ষ পালিত বাংলাদেশ দূতাবাসের আয়োজনে টোকিওতে পহেলা বৈশাখ উদ্‌যাপন বন্ধ হয়ে গেছে দেশের একমাত্র রাষ্ট্রায়ত্ত তেল শোধনাগার মাদারীপুরের ডাসারে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ  উদযাপিত গত দেড় দশক পরে এবার শান্তিপ্রিয় সুশৃংখল বর্ষবরণ -শিল্পমন্ত্রী কোটালীপাড়ায় বর্ণিল আয়োজনে পহেলা বৈশাখ উদযাপন আগামী জুন মাসের মধ্যে হেলথ কার্ড দেওয়া হবে -স্বাস্থ্যমন্ত্রী

টেরিফ ও নন-টেরিফ বাধা শিথিল করা প্রয়োজন -বাণিজ্যমন্ত্রী

Kishori
হালনাগাদ: মঙ্গলবার, ২২ অক্টোবর, ২০১৯

    ভারত সফররত বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন, বাংলাদেশ ভারতের বৃহত্তম ব্যবসায়িক অংশীদার। দু’দেশের মধ্যে বাণিজ্য বেড়েই চলছে। ভারত সাফটার আওতায় বাংলাদেশকে বেশিরভাগ পণ্যে শুল্কমুক্ত সুবিধা প্রদান করছে। কিন্তু ভারত কর্তৃক আরোপিত টেরিফ ও নন-টেরিফ বাধা, খাদ্যপণ্যের টেস্টিং প্রক্রিয়া, ন্যূনতম রপ্তানি মূল্য নির্ধারণ প্রভৃতি কারণে বাংলাদেশ প্রত্যাশা অনুযায়ী ভারতে পণ্য রপ্তানি করতে পারছে না। এ সকল আইন শিথিল করা একান্ত প্রয়োজন।

    মন্ত্রী আজ ভারতের আসাম রাজ্যের গৌহাটিতে অনুষ্ঠিত ‘ইন্ডিয়া-বাংলাদেশ স্টেকহোল্ডার্স মিটিং’ এ এসব কথা বলেন।

    বাণিজ্যমন্ত্রী আরো বলেন, বাংলাদেশ এবং ভারতের মধ্যে অপরিকল্পিত যোগাযোগ ব্যবস্থা দক্ষিণ এশিয়ায় বাণিজ্য বৃদ্ধির জন্য বাধা। সাসেক (ঝড়ঁঃয অংরধ ঝঁন-জবমরড়হধষ ঊপড়হড়সরপ ঈড়ড়ঢ়বৎধঃরড়হ) এর আওতায় পারস্পরিক যোগাযোগ ব্যবস্থা উন্নয়নে বিবিআইএন মটরযান চুক্তি এবং ইনল্যান্ড ওয়াটার ট্রানজিট এন্ড ট্রেড প্রটোকল চুক্তি করা হচ্ছে। বাংলাদেশের চট্টগ্রাম ও মোংলা সমুদ্র বন্দর ব্যবহারের বিষয়ে এসওপি স্বাক্ষরিত হয়েছে। এখন সময় এসেছে এ উদ্যোগগুলোকে কাজে লাগিয়ে সুফল অর্জন করার।

    অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আসামের চিফ মিনিস্টার সর্বানন্দ সোনোওয়াল, ত্রিপুরার চিফ মিনিস্টার বিপ্লব কুমার দেভ, বাংলাদেশের প্রধানমন্ত্রীর অর্থনৈতিক বিষয়ক উপদেষ্টা ড. মসিউর রহমান, ভারত সরকারের রোড ট্রান্সপোর্ট এন্ড হাইওয়ে বিষয়ক প্রতিমন্ত্রী জেনারেল ভি কে সিং, আসাম সরকারের অর্থমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা এবং আসাম সরকারের শিল্প ও বাণিজ্যমন্ত্রী চন্দ্র মোহন পাটওয়ারী।


এ ক্যটাগরির আরো খবর..