× Banner
সর্বশেষ
ধর্মমন্ত্রী হচ্ছেন শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ বিএনপির মন্ত্রিসভায় যাচ্ছেন যে ৩ নারী মন্ত্রিসভার শপথ অনুষ্ঠানে যোগ দিতে ঢাকায় ভুটানের প্রধানমন্ত্রী তারেক রহমানের মন্ত্রিসভায় মন্ত্রী হচ্ছেন যারা মন্ত্রীদের শপথে যাচ্ছে না এনসিপি উৎসবমুখর পরিবেশে কামারখালী উদ্দীপন বিদ্যানিকেতন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত নড়াইলে বিএনপির সভাপতির বাড়িতে পেট্রোল বোমা মেরে অগ্নিসংযোগের অভিযোগ ভারতে পালানোর সময় হত্যা মামলার দুই সহোদর বেনাপোলে আটক জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি – সালাহউদ্দিন আহমদ দায়িত্ব শেষে অবশ্যই দেশে থাকতে চাই – স্বরাষ্ট্র উপদেষ্টা

আশাশুনিতে এক গৃহবধূকে এসিডে ঝলসে দিল প্রাক্তন স্বামী

Kishori
হালনাগাদ: মঙ্গলবার, ২২ অক্টোবর, ২০১৯

সচ্চিদানন্দদেসদয়,আশাশুনি,সাতক্ষীরাঃ আশাশুনিতে সাবেক স্ত্রী ও কন্যার শরীরে এসিড মেরে ঝলসে দিয়েছে শাহাজান মোল্যা নামে তার প্রাক্তন স্বামী। সোমবার সন্ধ্যা সাড়ে ৮টার দিকে দক্ষিন চাপড়ার একরাম গাজীর জৈষ্ঠ কন্যা দু’সন্তানের মাতা ফাতেমা খানম(২৯) খুলনা থেকে থেকে বাবার বাড়ী ফেরে। পরনে বোরকা ছেড়ে প্রকৃতির ডাকে বাইরে বের হলেই পূর্ব থেকে ওৎ পেতে থাকা তালাক প্রাপ্ত স্বামী শাহজান মোড়ল (৩৫) এসিড ছুড়ে মুখ মন্ডলসহ শরিরের বুক, গলা ঝলসে দেয়।

এতে গৃহবধুসহ ছোট কন্যা জাকেয়া মেহজাবিন (২) এসিড দগ্ধ হয়। শাহজান মোড়ল নড়াইলের পঙ্কবিলা গ্রামের শওকত আলী মোড়লের মাদকাসক্ত ছেলে। ১৫ বছর পূর্বে বিয়ের পর থেকে তাদের মধ্যে কলহের জের হিসেবে গৃহবধু ফাতেমা বাপের বাড়ী চাপড়ায় ফিরে স্বামীকে তালাক প্রদান করে পার্শ্ববর্তী ফুপুর বাড়ীতে দু’সন্তান নিয়ে বসবাস করে। তালাক প্রদান করায় স্বামীর গাত্রদাহ শুরু হয়।

জানাগেছে, শাহজান একাধিকবার নিজেই মুঠোফোনে এসিড নিক্ষেপসহ হুমকি দিচ্ছিল। এরই ধারাবাহিতায় ওই সময় স্থানীয় বন্ধুদের সহায়তায় নড়াইল থেকে এলাকায় এসে এ ঘটনা ঘটিয়েছে। বিদ্যুতের আলোয় স্বামীকে চিনতে পেরে গৃহবধুর ডাক চিৎকারে পার্শ্ববর্তী লোকজন ছুটে এসে তাকে শিশু কন্যাকে উদ্ধার করে আশাশুনি হাসপাতালে ভর্তি করে। অবস্থার অবনতি হলে তাকে রাত ১০টার দিকে সাতক্ষীরা সদরে পাঠানো হয়। আশাশুনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুস ছালাম জানান,আমি ঘটনা স্থল পরিদর্শন করেছি।তৎক্ষনিক তাদের উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে পাঠাই।

তার সাবেক স্বামী শাহাজানকে পুলিশ গ্রেফতারের অভিযান শুরু করেছে।সাতক্ষীরা সদর হাসপাতালের চিকিৎসক ডা. ইকবাল মাহমুদ জানান,মেয়ের থেকে মায়ের অবস্থা খারাপ।তার মুখ,চোখ ও বুক থেকে পেট সহ শরীরের বিভিন্ন অংশ ঝলসে গেছে।জরুরী ভিত্তিতে চিকিৎসা চলছে।তিনি আরও বলেন,ফাতেমার একটি চোখ নষ্ট হয়ে যেতে পারে।পুলিশ সুপার জনাব মোহাম্মদ মোস্তাফিজুর রহমান পিপিএম(বার)মহোদয় ঘঁনাস্থল পরিদর্শন করেছেন।


এ ক্যটাগরির আরো খবর..