× Banner
সর্বশেষ
শার্শায় ডিবির অভিযানে ৮০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক ব্যবসায়ী আটক শান্তি প্রতিষ্ঠা, টেকসই উন্নয়ন ও বহুপাক্ষিক সহযোগিতায় বাংলাদেশের অঙ্গীকার  আজ শুক্রবার (১৫ মে) দিনের শুরুতে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ শুক্রবার (১৫ মে ) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে ঢাকার যানজট নিরসন ও ট্রাফিক ব্যবস্থাপনা নিয়ে প্রধানমন্ত্রীর সভা জাতীয় ঐতিহ্য ও সংস্কৃতি সংরক্ষণে সরকারের ব্যাপক কর্মসূচি গ্রহণ করা হয়েছে: সংস্কৃতি বিষয়ক মন্ত্রী ফরিদপুরে লিচু চুরিতে বাধা, বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ; এলাকায় হামলা-ভাঙচুর জমি নিয়ে বিরোধে সালথায় চাচা-ভাতিজার সংঘর্ষ, আহত ৪ শার্শায় বোরো ধান-চাল সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন, ধান ক্রয়ের লক্ষ্যমাত্রা ২ হাজার ৫৪৪ মে.টন সমুদ্রপথে বিদেশ যাত্রা বন্ধ করতেই হবে – প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

দায়িত্ব শেষে অবশ্যই দেশে থাকতে চাই – স্বরাষ্ট্র উপদেষ্টা

ACP
হালনাগাদ: মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২৬
স্বরাষ্ট্র উপদেষ্টা

দায়িত্ব শেষ করার পর অবশ্যই দেশে থাকবেন বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব) জাহাঙ্গীর আলম চৌধুরী।

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে তার বিদায়ী সভায় এসব কথা বলেন তিনি। তিনি বলেন, একটা নির্ভেজাল, উৎসবমুখর ও ক্রেডিবল নির্বাচন হয়েছে।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, নির্বাচনের দিন ব্যালট বাক্স ছিনতাই এমন ঘটনা ঘটেনি। যদিও কুলাউড়ার একটি ঘটনা ঘটতে গিয়েছিল সেটা সঙ্গে সঙ্গে উদ্ধার করা গেছে। আমাদের সব চেয়ে বড় ভালো লাগার বিষয় হচ্ছে একটি ফ্রি-ফেয়ার ইলেকশন হয়েছে।

দেড় বছরে এই মন্ত্রণালয়ের কি দুর্বলতা দেখেছেন। সেগুলো সমাধান করতে কি পদক্ষেপ নিয়েছেন? এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, আমি একটি ভঙ্গুর পরিস্থিতিতে দায়িত্ব নিয়েছিলাম কিন্তু এখন স্থিতিশীল অবস্থায় রয়েছে।

সামনের স্বরাষ্ট্র মন্ত্রীর জন্য চ্যালেঞ্জ কি থাকবে? এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, বাস্তব জীবনে সবসময় চ্যালেঞ্জ আছে। তবে এটা দৃঢ়তার সঙ্গে মোকাবিলা করতে হবে। সামনে যে মন্ত্রী হবে তার জন্য দোয়া থাকবে।

তিনি বলেন, আমাদের সঙ্গে যারা কাজ করেছে তারা সবাই ধন্যবাদ পাওয়ার যোগ্য। পাসপোর্টে পুলিশ ভেরিফিকেশন বন্ধ করায় কিছুটা স্বস্তি আসছে।

দেশে থাকবেন কিনা জানতে চাইলে তিনি বলেন, অবশ্যই দেশে থাকবো। কেউ কখনো বলতে পারবে না, আমার আত্মীয় কেউ কখনো কারো কাছে সুপারিশ করেছে।


এ ক্যটাগরির আরো খবর..