× Banner
সর্বশেষ
বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ সড়ক দুর্ঘটনায় প্রাণহানি কমাতে শক্তিশালী প্রতিষ্ঠান গড়ে তোলার আহ্বান সেতুমন্ত্রীর রাজনৈতিক বিভেদের ঊর্ধ্বে থেকে আইনজীবীদের কল্যাণে কাজ করতে হবে – আইনমন্ত্রী মাহ্দী আমিনের সাথে জ্যঁ পেম-এর সাক্ষাৎ বাংলাদেশে মানসম্পন্ন উন্নত আধুনিক চিকিৎসা শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তুলতে হবে – সমাজকল্যাণ মন্ত্রী যৌতুকের দাবিতে নির্যাতনে গৃহবধূর মৃত্যু; শ্বশুরবাড়ির সদস্যরা পলাতক জিয়াউর রহমানের রাজনৈতিক রূপান্তরের প্রধান কারিগর যাদু মিয়া – তথ্যমন্ত্রী বিনা চিকিৎসায় কোনো নাগরিক মারা যাবে না – স্বাস্থ্যমন্ত্রী মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রীর সাথে বাংলাদেশে নিযুক্ত ডব্লিউএফপি’র কান্ট্রি ডিরেক্টরের সাক্ষাৎ পাইকগাছায় ঘরের তালা ভেঙে আরএফএল কর্মকর্তার লাশ উদ্ধার, বাইকসহ চম্পট রুমমেট

শেখ হাসিনাকে মানব প্রেমিক হিসেবে তুলে ধরা হয়েছে” হাসিনা ডটারস টেল” মুভিতে

admin
হালনাগাদ: বুধবার, ১৬ অক্টোবর, ২০১৯

হোসাইন ইকবাল স্পেন : বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সংগ্রামী এক মানব প্রেমিক হিসেবে সিনেমার পর্দায় তুলে ধরা হয়েছে” হাসিনা ডটারস টেল” নামক মুভিতে।

এই প্রামাণ্যচিত্রে কাব্যিক ও ব্যঞ্জনাময় শেখ হাসিনার সংগ্রামী জীবন ,ফিনিক্স পাখির মতো জ্বলে ওঠা রয়েছে আদ্যপান্ত ঘিরে।  ‘কাসা এশিয়া’ এর আয়োজনে ‘এশিয়ান ফিল্ম ফেস্টিভ্যাল ২০১৯ এ হাসিনা এ ডটার্স টেল তথ্যচিত্রটি প্রদর্শিত হচ্ছে।

মাদ্রিদস্থ বাংলাদেশ দূতাবাসে র তত্ত্বাবধানে গত ১৪ অক্টোবর মাদ্রিদের ‘বি দ্য ট্রাভেল ব্র্যান্ড এক্সপেরিয়েন্স’ এর হলরুমে সন্ধ্যা ৭টায় ‘হাসিনা এ ডটার্স টেল’ প্রদর্শিত হয়।

৭ম প্রদর্শিত ৭৫ মিনিটের এই প্রামাণ্য চিত্রটি প্রদর্শিত হয়েছে, এতে বিপুল সংখক উৎসুক স্পেনিশ ও স্পেন আওয়ামীলীগের নেতাকর্মী উপস্থিত ছিলেন, এছাড়াও বিভিন্ন দেশি কুটনৈতিক জোনের  কর্মকর্তারা উপস্থিত ছিলেন ।

আগত স্পেনিশ দর্শকরা বলেন কঠিন বিপদসংকুল পথ পাড়িয়ে দিয়ে দীর্ঘ এই সংগ্রাম ত্যাগ – দীক্ষার দুই বোনের গল্প আমাদের বিমোহিত করেছে।

রাষ্ট্রদূত হাসান মাহমুদ তাঁর প্রতিক্রিয়া বলেন, শেখ হাসিনার জীবনী শক্তি ,একের পর এক বন্ধুর পথ আমাদের প্রেরণা ও সাহস যোগাবে ,তাঁর মতো শোক কে শক্তিতে পরিনিত করে, সকলকে এগিয়ে আসতে. হবে।

স্পেন আওয়ামীলীগের আহ্বায়ক এ এস এই রবিন বলেন দেশ ও দেশের মানুষকে মানুষকে ভালোবাসতেন তাঁর একটি প্রমান এই চিত্রটি। বঙ্গবন্ধুর মতো একজন ক্ষণজন্মা  জননেত্রীকে পেয়েছি বলেই আজ বাংলাদেশ বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়িয়েছে। স্পেন আওয়ামীলীগের সদস্য সচিব রিজভী আলম বলেন শেখ হাসিনার এই ডুকু ফ্লিম দেখে, দেখে আমাদের নতুন প্রজম্ম সঠিক ইতিহাস জানবে চিনবে বাংলাদেশকে।

বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তাদের মধ্যে উপস্থিত ছিলেন , প্রথম সচিব (শ্রম) মোহাম্মদ শরিফুল ইসলাম, কমার্শিয়াল কাউন্সেলর রেদোয়ান আহমেদ ,দ্বিতীয় সচিব তাহসিনা আফরিন শারমিন প্রমুখ।

মাদ্রিদের ‘বি দ্য ট্রাভেল ব্র্যান্ড এক্সপেরিয়েন্স’ এর হলরুমে ‘হাসিনা এ ডটার্স টেল’ তথ্যচিত্রটি দেখতে স্পেন আওয়ামী লীগ নেতৃবৃন্দের মধ্যে ছিলেন , মধ্যে উপস্থিত ছিলেন আহ্বায়ক এস আর আই এস রবিন, যুগ্ম আহ্বায়ক বদরুল আলম মাস্টার, সদস্য সচিব রিজভী আলম, সদস্য একরামুজ্জামান কিরণ , দবির তালুকদার, এফএম পাভেল, আজম কাল, আওয়ামী লীগ নেতা জাহিদুর রহমান দিদার ,রুবেল খান ,তোতা কাজী ,বুলবুল আহমেদ ,  আইনজীবী তারেক হুসেন , হানিফ মিয়াজী প্রমুখ।

যেহেতু শেখ হাসিনা একজন রাজনৈতিক ব্যক্তিত্ব, সে কারণে ইতিহাসের নানা ঘটনা, রাজনৈতিক প্রেক্ষাপট, ক্ষমতার পালাবদল, ব্যক্তি ও রাজনৈতিক জীবনের নানা অভিজ্ঞতা এবং দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে তার দৃষ্টিভঙ্গিসহ প্রতিটি বিষয়ে গবেষণাধর্মী  চিত্র ফুটে উঠেছে এই ডুকু ফ্লিমে |


এ ক্যটাগরির আরো খবর..