× Banner
সর্বশেষ
১ জুলাই শুরু হবে ‘পঞ্চম প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচি’ জনগণকে ‘ই-হেলথ কার্ড’  দেওয়ার উদ্যাগ নেওয়া হয়েছে – প্রধানমন্ত্রী বাহরাইনে নিহত প্রবাসী বাংলাদেশি গিরিশ চন্দ্র সূত্রধরের মরদেহ দেশে পৌঁছেছে দুর্ঘটনার কবলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাস, আহত ৮ শিক্ষার্থী নবীগঞ্জে আনন্দ নিকেতনের আয়োজনে জমকালোভাবে বাংলা বর্ষবরণ উৎসব উদ্বোধন করলেন এমপি ড. রেজা কিবরিয়া  বাহরাইনে নিহত প্রবাসী বাংলাদেশি গিরিশ চন্দ্র সূত্রধরের মরদেহ দেশে পৌঁছেছে আজ থেকে স্বর্ণের ভরি ২.৫ লাখ পঞ্চগড়ে কৃষক কার্ড পেলেন ৩৫৫৪ জন আজ সারা দেশে প্রাথমিক বৃত্তি পরীক্ষা শুরু  আরব বিশ্বে শীর্ষ খাদ্য সরবরাহকারী ভারত, ১৫ বছর পর পিছনে ব্রাজিল

কৃষির আধুনিকায়নই কৃষকদের আশার আলো দেখাবে -কৃষিমন্ত্রী

admin
হালনাগাদ: রবিবার, ১৩ অক্টোবর, ২০১৯

কালের বিবর্তনে আজ কৃষিকাজের সাথে মানুষের সম্পৃক্ততা বেড়েছে। কিন্তু বর্তমানে কৃষকরা যে পারিশ্রমিক পায় তা নগণ্য। কৃষির আধুনিকায়ন ও বাণিজ্যিকীকরণই কৃষকদের আশার আলো দেখাবে। সেই সাথে কৃষি প্রক্রিয়াজাত করে রপ্তানি করতে হবে। অপ্রচলিত অধিক মূল্যেও ফসল উৎপাদন বৃদ্ধি করতে হবে।  বলেছেন কৃষিমন্ত্রী ড. মোঃ আব্দুর রাজ্জাক।

আজ রাজধানীর মতিঝিলে বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন (বিএডিসি) এর ৫৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে মন্ত্রী এসব কথা বলেন। মন্ত্রী এ সময় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত মেলার স্টল পরিদর্শন করেন। পরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মূর‌্যাল উন্মোচন করেন ও ইলেকট্রনিক গেট; এবং ভবনের দশম তলায় বঙ্গবন্ধু কর্নার উদ্বোধন করেন।

মন্ত্রী বলেন, বিএডিসিকে জবাবদিহিতামূলক প্রতিষ্ঠানে প্রতিষ্ঠা করতে হবে। নতুন নতুন প্রযুক্তি ও জাত উদ্ভবন করে মানুষের কাছে দ্রুত পৌঁছাতে হবে। প্রতিষ্ঠানের সম্মান বৃদ্ধির জন্য সততা ও আন্তরিকতার সাথে কাজ করতে হবে।

বিএডিসি’র চেয়ারম্যান মোঃ সায়েদুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাক্তন কৃষি সচিব ড. এস এম নাজমুল ইসলাম, কৃষি সচিব মোঃ নাসিরুজ্জামান ও সংসদ সদস্য আব্দুল মান্নান।


এ ক্যটাগরির আরো খবর..