× Banner
সর্বশেষ
আজ ১২ এপ্রিল (২৮ চৈত্র) রবিবারের দিনপঞ্জি ও ইতিহাসের এইদিনে কুকুর-কুমির ঘটনা তদন্তের মাধ্যমে দোষীদের শাস্তির নির্দেশ দিয়েছেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু ওয়াসার সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছাতে সর্বোচ্চ প্রস্তুতি নিতে হবে – পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী বেরোবিতে শুরু হচ্ছে ৪ দিনব্যাপী শহীদ আবু সাঈদ বইমেলা ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গ নিয়ে ২৮ দিনে ১৬৯ শিশুর মৃত্যু ১৪ এপ্রিল ‘কৃষক কার্ড’ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী আগৈলঝাড়ায় রাতের আধারে মসজিদের পুকুরের দুই লক্ষাধিক টাকার মাছ চুরি ই-সিগারেট নিষিদ্ধের ধারা বাতিল: জনস্বাস্থ্য বিপন্ন, তরুণ প্রজন্ম হুমকিতে কৃষক-ফ্যামিলি কার্ড বিতরণে কোনো দলীয় দৃষ্টিভঙ্গি দেখা হবে না- পানিসম্পদ প্রতিমন্ত্রী সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন ফরম নিলেন ফোরাতুন নাহার প্যারিস 

অর্ধনারীশ্বরের পূজা করে নজির গড়লেন রূপান্তরকামীরা

admin
হালনাগাদ: রবিবার, ৬ অক্টোবর, ২০১৯

কলকাতা জুড়ে উৎসবের মরশুম। কোথাও থিমের পুজো কোথাও সাবেকি আনার মদ্ধ্যে পশ্চিমবঙ্গের রূপান্তরকামী গোষ্ঠীরা নজির গড়ছেন  নতুন দৃষ্টিভঙ্গিতে অর্ধনারীশ্বরের পূজা করে ।

শিব ও পার্বতীর সমন্বয়ে তৈরি প্রতিমার একদিক হলুদ রঙের দেবী দুর্গা, অন্যদিকে শিব। পুরুষ ও নারীর মিলিত রূপের এই পূজায় মেতেছেন রূপান্তরকামীরা। ভোগ, আরতি, ঢাক, বাদ্যিতে কোথায় কমতি নেই পুজোতে।  সাজ গোজ থেকে শুরু করে কোথাও পিছিয়ে নেই রূপান্তরকামী গোষ্ঠীর এই পুজো।

এই সংগঠনেরই সদস্য রঞ্জিতা সিনহা জানান, সুপ্রিম কোর্ট ৩৭৭ ধারা বিলোপ করেছে। কিন্তু এখনও আমরা স্বাস্থ্য ও শিক্ষা সম্পর্কিত পরিষেবা পাই না ঠিক মতো। আমরা অর্ধনারীশ্বরকে পুজো করছি কারণ যাতে আমরা আমাদের অধিকারগুলি অর্জন করতে পারি। এই মূর্তি খুবই ব্যতিক্রমী, যা সচরাচর দেখা যায় না। আর এই পুজোতেই আমাদের গোষ্ঠীর সকলে এক জায়গায় মিলিত হই। আনন্দ করি।

দুর্গা পুজা মানে সকলের মিলন মেলা, আনন্দ ক্ষেত্র। আমরা বাই এই কদিন একসাথে হয়ে অনেক আনন্দ করি। আর এবার মায়ের কাছে চাইলাম যেন আমাদের চাওয়া পাউয়া গুলো সরকার পুরন করে।


এ ক্যটাগরির আরো খবর..