× Banner
সর্বশেষ
এনডিসি প্রতিনিধি দলের বেনাপোল স্থলবন্দর ও আইসিপি পরিদর্শন সবসময় জুলাই যোদ্ধাদের পাশে থাকবে সরকার: প্রধানমন্ত্রী সরকারি কর্মচারীদের শৃঙ্খলা জোরদারে নতুন আইন পাস সুখী, সমৃদ্ধ বেটার বাংলাদেশ গড়তে সবাইকে একযোগে কাজ করতে হবে -প্রধানমন্ত্রী বিভেদ সৃষ্টির অপচেষ্টা সম্পর্কে সবাইকে সতর্ক থাকার আহ্বান স্থানীয় সরকার মন্ত্রীর   কার্গো পরিবহন কার্যক্রমকে সম্পূর্ণভাবে হয়রানিমুক্ত করা হবে -বিমান মন্ত্রী শ্রমমন্ত্রীর হস্তক্ষেপে নাসা গ্রুপের শ্রমিকদের সড়ক অবরোধ প্রত্যাহার কর্মসংস্থান বাড়াতে ও অর্থনীতি সমৃদ্ধ করতে কাজ করছে সরকার -বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী প্রশিক্ষণমূলক প্রতিষ্ঠানগুলোকে আরও কার্যকর করার লক্ষ্যে কাজ করছে সরকার -তথ্যমন্ত্রী পহেলা বৈশাখের শোভাযাত্রার নতুন নামকরণ ‘বৈশাখী শোভাযাত্রা’

“সেক্স” সার্চ কমেছে বাংলাদেশে

admin
হালনাগাদ: শুক্রবার, ১৮ ডিসেম্বর, ২০১৫

বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক: ২০১৪ সালে গণমাধ্যমে বেশ ঘটা করে প্রচার হয়েছিল বাংলাদেশের গুগল ট্রেন্ডে টপ সার্চে থাকা শব্দটি নিয়ে। সেবার বাংলাদেশে গুগলের টপ সার্চে ছিল সেক্স (Sex) শব্দটি। কিন্তু ২০১৫ সালে প্রথম ১০ ট্রেন্ডিং সার্চের মধ্যেই নেই এ শব্দটি।

২০১৫ সালের গুগল ট্রেন্ডিং সার্চে সবার উপরে রয়েছে ‘এসএসসি রেজাল্ট ২০১৫’, তারপরেই আছে ‘এইচএসসি রেজাল্ট ২০১৫’ এবং তৃতীয় অবস্থানে রয়েছে এইচএসসি লেভেলে ভর্তি ওয়েব সাইটের ঠিকানা। অর্থাৎ গুগল ট্রেন্ডে টপ তিনটি সার্চ ছিল শিক্ষা সম্পর্কিত। গুগল ট্রেন্ডের পরের তিনটি সার্চ ছিল ক্রিকেট নিয়ে। চতুর্থ অবস্থানে ‘আইসিসি ওয়ার্ল্ড কাপ ২০১৫’, পঞ্চম অবস্থানে ‘আইপিএল ২০১৫’ এবং ষষ্ঠ অবস্থানে ক্রিকেট বাজ।

এ ছাড়াও সালমান খানের মুভি ‘বাজরাঙ্গি ভাইজান’ সপ্তম ও ‘প্রেম রাতান ধান পাইও’ দশম অবস্থানে রয়েছে। নবম অবস্থানে রয়েছে শিক্ষা সম্পর্কিত অপর একটি বিষয় এনটিআরসিএ। গুগল ট্রেন্ডিং সার্চে শীর্ষ ১০-এর মধ্যে চারটি ছিল শিক্ষা সম্পর্কিত।


এ ক্যটাগরির আরো খবর..