× Banner
সর্বশেষ
মধুখালীতে চৈত্র পূজার অংশ হিসেবে ঐতিহ্যবাহী ‘নীল নাচ’ ও শ্মশান কালীপুজা অনুষ্ঠিত বিকালে স্বাধীনতা পদক প্রদান করবেন প্রধানমন্ত্রী ইরানে নতুন করে ১০ হাজার সেনাসদস্য পাঠানোর সিদ্ধান্ত যুক্তরাষ্ট্রের পাকিস্তানের প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি যুবরাজের সাক্ষাৎ জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে সহযোগিতা আরও সুদৃঢ় করার প্রত্যয় পুনর্ব্যক্ত করেছে বাংলাদেশ আজ ১৬ এপ্রিল (২ বৈশাখ ) বৃহস্পতিবারের রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় ডিজিটাল রূপান্তর ও তথ্যব্যবস্থা শক্তিশালীকরণের আহ্বান জানাল বাংলাদেশ আজ ২ বৈশাখ বৃহস্পতিবার (১৬ এপ্রিল) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে মির্জা আব্বাসকে সিঙ্গাপুর থেকে মালায়েশিয়া নেওয়া হয়েছে  ঝিনাইদহে তৈরী হচ্ছিলো চায়না পারফিউম, ফেস ক্রিম, তেলসহ প্রসাধনী

উখিয়ায় একই সংখ্যালঘু পরিবারের ৪ জনকে গলা কেটে হত্যা

admin
হালনাগাদ: বৃহস্পতিবার, ২৬ সেপ্টেম্বর, ২০১৯

নিজস্ব সংবাদদাতাঃ কক্সবাজারের উখিয়ায় একই সংখ্যালঘু পরিবারের চারজনকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা।

বুধবার গভীর রাতে উপজেলার পূর্ব রত্নাপালং এলাকায় এ ঘটনা ঘটে।নিহতদের মধ্যে বউ-শাশুড়ি ও দুইটি শিশু রয়েছে। এরা হলেন ওই এলাকার মৃত প্রবীণ বড়ুয়ার স্ত্রী সখি বড়ুয়া (৬০), তার ছেলে কুয়েত প্রবাসী রোকেন বড়ুয়ার স্ত্রী মিলা বড়ুয়া (২৩), রোকেন বড়ুয়ার ছেলে রবিন বড়ুয়া (৫) এবং সখি বড়ুয়ার অপর ছেলে শিপু বড়ুয়ার মেয়ে সনি বড়ুয়া (৬)।

আশে পাশের লোকজন সকালে কাউকে দেখতে না পেয়ে  খোলা জানালা দিয়ে উঁকি দিলে বাড়ির বৃদ্ধা সখী বড়ুয়াকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখতে পায়। পরে অন্য সদস্যদের দেখতে না পেয়ে তারা পুলিশে খবর দেয়।

উখিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল মনসুর বিষয়টি নিশ্চিত করে জানান, বুধবার দিবাগত রাতের কোনো এক সময় এ হত্যাকাণ্ড ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। বৃহস্পতিবার সকালে বাসার ছাদের সিঁড়ি দিয়ে প্রবেশ করে মৃতদেহগুলো উদ্ধার করেছে উখিয়া থানা পুলিশ। তবে তাৎক্ষণিকভাবে হত্যাকাণ্ডের স্পষ্ট কোনো কারণ জানা যায়নি।

তথ্যসূত্রে জানা যায় রোহিঙ্গা শিবিরে  ২০০০ হাজারের ও বেশী জঙ্গি আছে। স্থানীয়রা মনে করেন দেশে অরাজকতা সৃষ্টি করার জন্য এর পিছনে রোহিঙ্গা জড়িত আছে। তারা বলেন এই অসভ্য জাতি কে তাড়ানো না হলে দেশের ভবিষ্যত আরো খারাপের দিকে চলে যাবে। রোহিঙ্গাদের জন্য বর্তমানে স্থানীয়রা অনিরাপত্তায় ভুগছিলেন। এই ঘটনার পর তা আরো বেড়ে গেছে।

 


এ ক্যটাগরির আরো খবর..