× Banner
সর্বশেষ
একসাথে ১০ হাজার মানুষকে ইফতার করালেন মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য খোকন ইনফরমেশন শেয়ারিং এর গ্লোবাল স্ট্যান্ডার্ড অর্জন করতে হবে -তথ্য ও সম্প্রচার মন্ত্রী বেনাপোল ক্রীড়া সংস্থার আয়োজনে ইফতার ও আলোচনা অনুষ্ঠান জাতিসংঘের ৮১তম অধিবেশনে বাংলাদেশের প্রার্থীর পক্ষে সমর্থন আহ্বান রোববার থেকে রেশনিং পদ্ধতিতে জ্বালানি তেল বিক্রি – প্রতিমন্ত্রী জ্বালানি তেল সংকটের গুজব, বিভিন্ন ফিলিং স্টেশন পরিদর্শনে প্রতিমন্ত্রী জ্বালানী তৈল পাচার রোধে যশোর সীমান্তে জনবল বৃদ্ধির পাশাপাশি তল্লাশী এবং টহল তৎপরতা জোরদার করেছে বিজিবি স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর নাম ব্যবহার করে প্রতারণামূলক ফোনকল সম্পর্কে সতর্কীকরণ অসহায় মানুষের পাশে দাঁড়ানো বিত্তবানদের নৈতিক দায়িত্ব-লায়ন গনি মিয়া বাবুল গৌরনদীতে বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত, আহত-৩

রাজধানীতে হঠাৎ জেঁকে বসেছে শীত

admin
হালনাগাদ: শুক্রবার, ১৮ ডিসেম্বর, ২০১৫

স্টাফ রিপোর্টারঃ রাজধানীতে হঠাৎ শীত জেঁকে বসায় কিছুটা দুর্ভোগে পড়েছেন নগরবাসী। তারা বলছেন, গত দু-তিন থেকে বেশ ঠান্ডা অনুভূত হচ্ছে। এতে চলাফেরা ও কাজকর্মে বিঘ্ন ঘটছে তাদের। এদিকে আবহওয়া অধিদপ্তর জানাচ্ছে, রাজধানীতে আরো দু-একদিন ঘন কুয়াশা পড়ার সম্ভাবনা রয়েছে।

সকাল ৮টা। পুব আকাশে সূর্যটা উঁকি মারলেও কুয়াশার চাদরে মোড়া চারদিক। সঙ্গে বইছে হালকা বাতাস। শরীরে গরম কাপড় পড়ে অনেকটা আঁটোসাঁটো হয়ে গন্তব্যে ছুটছেন কেউ। কেউ আবার জবুথুবু হয়ে তাপাচ্ছেন আগুন। এমন চিত্রই প্রমাণ করে রাজধানীতে জেঁকে বসেছে শীত।

নিম্ন আয়ের মানুষরা বলছে, শীত উপভোগের সুযোগ নেই। তাদের মুখোমুখি হতে হয় দুর্ভোগের।

বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের পরিচালক মো. শাহ আলম জানিয়েছেন, মৌসুমি বায়ুর প্রভাবে রাজধানীতে শীত অনুভূত হলেও তা বেশি দিন স্থায়ী হওয়ার সম্ভাবনা নেই।

আবহাওয়া অধিদপ্তর জানায়, বৃহস্পতিবার রাজধানীতে তাপমাত্রা ছিল ৮ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।


এ ক্যটাগরির আরো খবর..