× Banner
সর্বশেষ
সরকার সংবাদপত্রের স্বাধীনতায় বিশ্বাসী – প্রধানমন্ত্রী সাতক্ষীরায় তিনদিন ব্যাপি ৪৭তম বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের উদ্বোধন সীমান্ত এলাকায় বিজিবি অভিযানে ভারতীয় নেশা জাতীয় সিরাপসহ আটক-১ পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ান এমপি’র সাথে কানাডিয়ান হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ মাদক ও তামাকজাত দ্রব্যের বিস্তার রোধে সচেতনতা সৃষ্টির তাগিদ তথ্য ও সম্প্রচার মন্ত্রীর শার্শা থানা পুলিশের পৃথক অভিযানে আটক ৮ ঝিনাইদহে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে দুই মোটরসাইকেল আরোহী নিহত প্রধানমন্ত্রীর সঙ্গে নোয়াব সদস্যদের বৈঠক হজক্যাম্পে চালু হয়েছে লাগেজ র‌্যাপিং সেবা বক্সার সৈয়দ মহিউদ্দিন আহমেদের মৃত্যুতে ক্রীড়া প্রতিমন্ত্রীর গভীর শোক

প্রতিবেশীর পায়ে উঠলো শিশু লিমনের মরদেহ

admin
হালনাগাদ: শুক্রবার, ২০ সেপ্টেম্বর, ২০১৯

কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি: ঝিনাইদহের কালীগঞ্জ শহরের আড়পাড়া এলাকায় লিমন (৫) নামের এক শিশু পানিতে ডুবে মারা গেছে। সে ওই গ্রামের লিটু মিয়ার ছেলে।

শুক্রবার দুপুর ২ টার দিকে এ ঘটনা ঘটে। প্রতিবেশি হাবিব ওসমান জানান, শুক্রবার দুপুর ১ টা থেকে শিশু লিমনকে তার পরিবারের লোকজন খুঁজে পাচ্ছিল না। পরে দুপুর ২ টার দিকে শিশুটির বাড়ির পাশের শোয়াইব নগর মাদ্রাসা সংলগ্ন আড়পাড়ার জংলীশাহ দরগার পুকুরে স্থানীয় এক প্রতিবেশী গোসল করতে গেলে লিমনের মরদেহ তার পায়ে জড়িয়ে যায়।

এরপর ওপরে উঠিয়ে দ্রুত শিশুটিকে কালীগঞ্জ হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক সম্পা মোদক জানান, অনেক আগেই শিশু লিমন মারা গেছে। কালীগঞ্জ থানার ওসি ইউনুচ আলী বিষয়টি নিশ্চিত করেছেন।


এ ক্যটাগরির আরো খবর..