× Banner
সর্বশেষ
দেশে হাম উপসর্গে আরও ১ শিশুর মৃত্যু সংসদে ‘বগুড়া বিশ্ববিদ্যালয় বিল’ উত্থাপন শান্তিমিশনে বাংলাদেশের অংশগ্রহণ আরো জোরদারের আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর দুর্যোগ ব্যবস্থাপনা ও মানবিক সহযোগিতা জোরদারে যুক্তরাজ্য ও আইআরসির সাথে সমঝোতা স্মারক স্বাক্ষর গণতন্ত্র শক্তিশালী করতে সহযোগিতার আশ্বাস যুক্তরাজ্যের জুলাই শহীদ জাহিদের মাকে চাকরির আশ্বাস প্রধানমন্ত্রীর সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী যশোর-নড়াইল মহাসড়কে বিজিবি অভিযানে ১ কোটি ২০ লক্ষ টাকা মূল্যের চারটি সম্পন্ন এবং একটি অর্ধেক স্বর্ণবারসহ আটক-১ বেনাপোলে মানবপাচারের শিকার ও ঝুঁকিপূর্ণ অভিবাসীদের জন্য অন্তর্বর্তীকালীন আশ্রয়কেন্দ্র ‘হাফওয়ে হোম’ উদ্বোধন স্বাস্থ্য খাতের উন্নয়নে সরকারি-বেসরকারি সমন্বিত উদ্যোগ ও উদ্যোক্তাবৃত্তির ওপর গুরুত্বারোপ অর্থমন্ত্রীর

“কাজ না করেই ঠিকাদারীর টাকা নেয়ার দিন শেষ” -স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক, এমপি

admin
হালনাগাদ: বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর, ২০১৯

“সরকারি হাসপাতালে বিভিন্ন ঠিকাদারীর কাজ না করেই তার বিল করে টাকা তুলে নেয়ার দিন শেষ হয়ে গেছে। প্রতিটি হাসপাতালসহ স্বাস্থ্যখাতের সাথে সংশ্লিষ্ট সকল ঠিকাদারী কাজের গুণগত মান বুঝে নিয়ে তারপরই ঠিকাদারদের সব বিল পরিশোধ করতে হবে। অযৌক্তিক বা ভৌতিক কোন বিলে কোনভাবেই স্বাক্ষর করা যাবেনা।” বলেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক এমপি ।

আজ স্বাস্থ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে সরকারি হাসপাতালের পরিচালক, অধ্যক্ষ ও ইনস্টিটিউটের পরিচালকদের সাথে দেশের স্বাস্থ্যসেবার দৃশ্যমান অগ্রগতির পর্যালোচনা বিষয়ক মতবিনিময় সভায় সভাপতি হিসেবে উপস্থিত থেকে বিষয়টি সকলকে অবগত করেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক এমপি।

স্বাস্থ্যসেবা বিভাগের সচিব মো. আসাদুল ইসলাম, স্বাস্থ্য শিক্ষা বিভাগের সচিব শেখ ইউসুফ হারুন, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল কালাম আজাদসহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল এ কে এম নাসির উদ্দিন, শেখ হাসিনা বার্ণ ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট-এর প্রধান সমন্বয়ক ডা. সামন্ত লাল সেনসহ বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়, মুগদা মেডিকেল কলেজ ও হাসপাতাল, শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল, কুর্মিটোলা হাসপাতালসহ অন্যান্য হাসপাতালের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন। দেশের মেডিকেল শিক্ষার্থীদের সুবিধার্থে স্বাস্থ্যমন্ত্রী বলেছেন, “দেশের মেডিকেল শিক্ষার্থীদের হাসপাতালে থাকার জন্য আলাদাভাবে উন্নত সুযোগ সুবিধা সংবলিত ডরমেটরি নির্মাণ করে দেয়া হবে।”


এ ক্যটাগরির আরো খবর..