× Banner
সর্বশেষ
কোটালীপাড়ায় ব্রীজ নির্মাণের দাবীতে মানববন্ধন মধুখালীতে শ্রমিক দলের আয়োজনে মহান মে দিবস পালিত সিলেটে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান পশ্চিমবঙ্গে ‘অনুপ্রবেশ’ ইস্যু: রাজনৈতিক উত্তাপ, কূটনৈতিক শঙ্কা ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধ হয়ে সুখী ও উন্নত দেশ গড়ে তোলার আহ্বান এলজিআরডি মন্ত্রীর সিলেটে প্রধানমন্ত্রীর একদিনের সফর, উন্নয়ন কার্যক্রমে ব্যস্ত দিন আজ ২ মে শনিবার বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ শনিবার (২ মে ) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে রোহিঙ্গাদের নিরাপদ আশ্রয় বাংলাদেশ হলে, পশ্চিমবঙ্গে বাংলাদেশী মুসলিমদের জন্য নয় কেন? মধ্যপ্রাচ্য থেকে চলে গেল যুক্তরাষ্ট্রের ও বিশ্বের সবচেয়ে বড় বিমানবাহী রণতরী ইউএসএস জেরাল্ড ফোর্ড

যথাযথ সেবা পেলে জনগণ কর দিতে উৎসাহিত হবে -স্থানীয় সরকার মন্ত্রী

admin
হালনাগাদ: রবিবার, ১৫ সেপ্টেম্বর, ২০১৯

জনগণকে যথাযথ সেবা দিতে পারলে তারা কর দিতে উৎসাহিত হবে। এর মাধ্যমেই দেশ উন্নয়নের অভীষ্ট লক্ষ্যে এগিয়ে যাবে। তাই সেবার মান বৃদ্ধিতে তিনি পৌরসভার মেয়রদের প্রতি আহ্বান জানান স্থানীয় সরকার মন্ত্রী মোঃ তাজুল ইসলাম।

আজ রাজধানীর জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের অডিটোরিয়ামে পৌরসভার মেয়রবৃন্দের সাথে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় মন্ত্রী এসব কথা বলেন।

তিনি বলেন, উন্নত বিশ্বে স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলো স্বাবলম্বী। কিন্তু বাংলাদেশের ইউনিয়ন পরিষদ, পৌরসভা, উপজেলা পরিষদ ও জেলা পরিষদ এখনো সে পর্যায়ে যেতে পারেনি। কাজেই মানুষকে ট্যাক্স ও ভ্যাটের উপকারিতা সম্পর্কে বোঝাতে হবে।

স্থানীয় সরকার বিভাগের সচিব হেলালুদ্দীন আহমদের সভাপতিত্বে মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের অতিরিক্ত সচিব মাহবুব হোসেন, বাংলাদেশ পৌরসভা সমিতির সভাপতি দেওয়ান কামাল আহমেদ, সাধারণ সম্পাদক মোঃ রফিকুল ইসলামসহ দেশের ৩২৮টি পৌরসভার মেয়র এবং মন্ত্রণালয়ের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

মতবিনিময় সভায় মেয়রগণ তাদের পৌরসভার বিভিন্ন সমস্যা ও দাবির কথা তুলে ধরেন। এ সময় তাদের পক্ষ থেকে লিখিতভাবে বিভিন্ন সুযোগ-সুবিধা ও দাবি-দাওয়া মন্ত্রীর নিকট হস্তান্তর করা হয়। মন্ত্রী এসব বিষয়ে পর্যায়ক্রমে সমাধানের আশ্বাস দেন।


এ ক্যটাগরির আরো খবর..