× Banner
সর্বশেষ
১ জুলাই শুরু হবে ‘পঞ্চম প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচি’ জনগণকে ‘ই-হেলথ কার্ড’  দেওয়ার উদ্যাগ নেওয়া হয়েছে – প্রধানমন্ত্রী বাহরাইনে নিহত প্রবাসী বাংলাদেশি গিরিশ চন্দ্র সূত্রধরের মরদেহ দেশে পৌঁছেছে দুর্ঘটনার কবলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাস, আহত ৮ শিক্ষার্থী নবীগঞ্জে আনন্দ নিকেতনের আয়োজনে জমকালোভাবে বাংলা বর্ষবরণ উৎসব উদ্বোধন করলেন এমপি ড. রেজা কিবরিয়া  বাহরাইনে নিহত প্রবাসী বাংলাদেশি গিরিশ চন্দ্র সূত্রধরের মরদেহ দেশে পৌঁছেছে আজ থেকে স্বর্ণের ভরি ২.৫ লাখ পঞ্চগড়ে কৃষক কার্ড পেলেন ৩৫৫৪ জন আজ সারা দেশে প্রাথমিক বৃত্তি পরীক্ষা শুরু  আরব বিশ্বে শীর্ষ খাদ্য সরবরাহকারী ভারত, ১৫ বছর পর পিছনে ব্রাজিল

সরকারের উন্নয়ন কার্যক্রমকে সর্বদা বাধাগ্রস্ত করার চেষ্টায় রত বিএনপি জামায়াত -সমাজকল্যাণ মন্ত্রী

admin
হালনাগাদ: শনিবার, ১৪ সেপ্টেম্বর, ২০১৯

সমাজকল্যাণ মন্ত্রী নুরুজ্জামান আহমেদ বলেছেন, বিএনপি জামায়াত সরকারের উন্নয়ন কার্যক্রমকে সর্বদা বাধাগ্রস্ত করার চেষ্টায় রত। সবাই ঐক্যবদ্ধ থাকলে বিএনপি জামায়াত অপশক্তি সরকারের চলমান উন্নয়নকে বাধাগ্রস্ত করতে পারবে না।

মন্ত্রী আজ রাজধানীর আগারগাঁওয়ে সমাজসেবা অধিদফতরে বাংলাদেশ সমাজসেবা কর্মচারী কল্যাণ সমিতির নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

বাংলাদেশ সমাজসেবা কর্মচারী কল্যাণ সমিতির চেয়ারম্যান মোঃ ওমর ফারুকের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সমাজসেবা অধিদফতরের মহাপরিচালক গাজী মোহাম্মদ নুরুল কবির ও বাংলাদেশ সমাজসেবা অফিসার্স এসোসিয়েশনের মহাসচিব শাফায়েত হোসেন তালুকদার।

মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্যোগে সামাজিক নিরাপত্তা বেষ্টনীর আওতায় বয়স্ক ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা-সহ বিভিন্ন সহায়তা দেয়া হচ্ছে। ভাতা প্রদান কার্যক্রমে অনিয়ম বরদাস্ত করা হবে না। দুর্নীতি ও অনিয়মকারীদের কঠোর শাস্তির আওতায় আনা হবে।


এ ক্যটাগরির আরো খবর..