× Banner
সর্বশেষ
ঢাকা আইনজীবী সমিতির নির্বাচন শুরু ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ড. সুদীপ চক্রবর্তী গ্রেপ্তারের ঘটনায় আলোকিত ব্যাচ ‘৯৫ সংগঠনের বিবৃতি  শত্রুপক্ষকে কড়া হুঁশিয়ারি দিল ইরান: নতুন হামলায় যুক্তরাষ্ট্র-ইসরায়েল পাবে কঠিন জবাব ঝুম বৃষ্টিতে স্থবির ঢাকা: সকালজুড়ে ভোগান্তি, ঝড়ের আশঙ্কা পার্বত্য শান্তিচুক্তি বাস্তবায়নে সরকারের কার্যক্রম জাতিসংঘে তুলে ধরলো বাংলাদেশ পারমাণবিক নিরস্ত্রীকরণে জোরালো পদক্ষেপ চায় বাংলাদেশ আজ বুধবার (২৯ এপ্রিল) আপনার রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ২৯ এপ্রিল বুধবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের বাণিজ্য চুক্তিতে কোনো ধরনের গোপনীয়তা নেই – মা‌র্কিন রাষ্ট্রদূত পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে শ্রীলঙ্কার হাইকমিশনার ধর্মপালা উইরাক্কোডির সাক্ষাৎ

আগৈলঝাড়ায় বিদ্যালয়ে যাওয়ার একমাত্র সড়কের বেহাল দশা

Kishori
হালনাগাদ: শনিবার, ৭ সেপ্টেম্বর, ২০১৯

আগৈলঝাড়া (বরিশাল) সংবাদদাতাঃ বরিশালের আগৈলঝাড়ায় বিদ্যালয়ে যাওয়ার একটি সড়ক সংস্কার না হওয়ায় ভোগান্তি চরমে। খানা খন্দে এখন বেহাল দশায় পরিনত হয়েছে সড়কটি।

স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার পূর্ব সুজনকাঠি মসজিদ বাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যাওয়ার একমাত্র সড়ক এটি। ইটের সলিং দেয়া রাস্তাটির দীর্ঘদিনেও সংস্কার না হওয়ায় মাঝে মধ্যে ইট উঠে গিয়ে বড় বড় খানা খন্দে পরিনত হয়েছে। রাস্তাটিতে যাতায়াতে বিদ্যালয়ের কোমলমতি শিক্ষার্থীসহ এলাকার সাধারন জনগনের ভোগান্তির যেন শেষ নেই। সড়কটির বিভিন্ন স্থানে খানা খন্দ হয়ে গর্তে বৃষ্টির পানি জমে থাকায় রিক্সা, ভ্যানসহ এলাকার লোকজনের চলাচলে চরম ভোগান্তির সৃষ্টি হচ্ছে।

এলাকাবাসী সূত্রে জানা গেছে, ইটের সলিং সড়কটির চলা চলের অনুপযোগী হয়ে পড়ায় এবং এলাকার মুসুল্লিদের মসজিদে যেতে সমস্যা, বিদ্যালয়ে শিক্ষার্থীদের যেতে সমস্যা, ভ্যান, রিক্সা চলাচল করতে না পারায় অসুস্থ বা গর্ভবতী রোগী নিয়ে হাসপাতালে যেতে খুবই সমস্যা হয় বলে জানান। এলাকাবাসীর দাবী অনতিবিলম্বে সড়কটি সংস্কার করে চলাচলের উপযোগী করে ব্যবস্থা নিতে।


এ ক্যটাগরির আরো খবর..