× Banner
সর্বশেষ
গণমাধ্যমকে নিখুঁত থাকার আহ্বান তথ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর সভাপতিত্বে যানজট নিরসন ও ট্রাফিক ব্যবস্থাপনা বিষয়ক সভা অনুষ্ঠিত তিন বছরের মধ্যে পাট বীজে স্বয়ংসম্পূর্ণ হবে দেশ – কৃষিমন্ত্রী সোনার দাম ভরিতে এক লাফে বাড়লো ৫৪৮২ টাকা দূতাবাসের সহায়তায় কুয়েত থেকে দেশে ফিরেছেন এক নারী কর্মী ব্রাজিলে দুই হেলিকপ্টারের মুখোমুখি সংঘর্ষ, সব আরোহী নিহত বিশ্ব প্রবীণ নির্যাতন সচেতনতা দিবস, প্রবীণদের মর্যাদা, নিরাপত্তা ও অধিকার নিশ্চিতের আহ্বান আজ বিশ্ব বায়ু দিবস, জলবায়ু সুরক্ষা ও টেকসই ভবিষ্যৎ গঠনে বায়ুশক্তির গুরুত্ব তুলে ধরার আহ্বান আজ ১৫ জুন (৩১ জ্যৈষ্ঠ) সোমবারে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ সোমবার (১৫ জুন) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে

বঙ্গবন্ধুর ছবি বাংলাদেশের ইতিহাসের কথা বলে -মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী

Kishori
হালনাগাদ: সোমবার, ২ সেপ্টেম্বর, ২০১৯

ঢাকা, ১৮ ভাদ্র (২ সেপ্টেম্বর) : মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি বাংলাদেশের ইতিহাসের কথা বলে। স্বাধীনতা বিরোধীরা জাতির পিতার স্মৃতিকে জনগণের হƒদয় থেকে চিরতরে মুছে ফেলার জন্য অনেক অপপ্রয়াস চালিয়েছে। কিন্তু বঙ্গবন্ধুর কর্মময় জীবন ও তাঁর দুর্লভ ছবিগুলোর মাধ্যমে তিনি জনগণের মাঝে জীবন্ত হয়ে থাকবেন চিরকাল।

আজ সদরঘাটস্থ গ্রেটওয়াল শপিং সেন্টারে পুথিনিলয় প্রকাশনার উদ্যোগে ‘বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ কর্নার’ এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, ছোট পরিসরে হলেও এ ধরনের আয়োজনের প্রভাব বৃহৎ ও সুদূরপ্রসারী। বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ কর্নারে স্থান পাওয়া বঙ্গবন্ধুর দুর্লভ আলোকচিত্রগুলো দেখে নতুন প্রজন্ম জাতির পিতা ও এদেশের ইতিহাস সম্পর্কে জানতে পারবে। মন্ত্রী এ মহৎ উদ্যোগের জন্য আয়োজকদের ধন্যবাদ জানান। তিনি বাংলাদেশের প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠান ও বিশিষ্ট ব্যক্তিদের ব্যক্তিগত উদ্যোগে এ ধরনের বঙ্গবন্ধু কর্নার প্রতিষ্ঠার আহ্বান জানান।

উদ্বোধনের পর মন্ত্রী ও আমন্ত্রিত অতিথিবৃন্দ বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ কর্নার ঘুরে দেখেন। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন আয়োজক প্রতিষ্ঠান পুথিনিলয় এর স্বত্বাধিকারী ড. শ্যামল পাল, বিশিষ্ট লেখক ড. হায়াৎ মামুদ, ড. কমল সাহা প্রমুখ।


এ ক্যটাগরির আরো খবর..