রাণীশংকৈল( ঠাকুরগাঁও) প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল পৌরশহরের মুক্তিযোদ্ধা ছাত্রী নিবাসে গলায় ফাঁসদিয়ে এক যুবতী আত্মহত্যা করেছে ।
সোমবার ২ সেপ্টেম্বর সকালে এ ঘটনাটি ঘটে । পারিবারিক সূত্রে জানা যায়, সীমা ভৌমিক রাণীশংকৈল ডিগ্রী কলেজের ডিগ্রী ১ম বর্ষের ছাত্রী এবং তিনি রাণীশংকৈল পৌর কার্যালয় সংলগ্ন সিমলা ইলেকট্রনিক্স এ সেলস্ ম্যান হিসেবে কর্মরত ছিলেন।
থানা সূত্র মতে, হরিপুর উপজেলার চৌরঙ্গী বাজারের দামোল মালি পাড়া গ্রামের নিখিল ভৌমিকের কলেজ পড়–য়া মেয়ে সীমা ভৌমিক(১৯)গলায় ফাঁসদিয়ে আত্মহত্যা করে।
এ ব্যাপারে রাণীশংকৈল থানা অফিসার ইনচার্জ আব্দুল মান্নান আত্মহত্যার বিষয়টি নিশ্চিত করেন।