× Banner
সর্বশেষ
আজ ৫ ফেব্রুয়ারি (২২ মাঘ) বৃহস্পতিবারের রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ৫ ফেব্রুয়ারি বৃহস্পতিবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে টেকসই রাজস্ব কাঠামো ও জাতীয় ফাইবার ব্যবহারে স্পষ্ট নীতি শ্যামনগর কাশিমাড়ী জামায়াত প্রার্থী গাজী নজরুলের জনসভা জামায়াতে ইসলামীর ৪১ দফা নির্বাচনী ইশতেহার ঘোষণা উপকূল নারী সমাজ উন্নয়ন সংস্থার উদ্যোগে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার আগামী ৮ ফেব্রুয়ারি থেকে ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত মাঠপর্যায়ে দায়িত্ব পালন করবেন ১০৫১ নির্বাহী ম্যাজিস্ট্রেট নির্বাচন ও গণভোটের তথ্য পেতে ডায়াল করুন ৩৩৩ জনগণের ভাগ্য পরিবর্তন হলেই দেশ এগিয়ে যাবে -তারেক রহমান

৪১তম প্রতিষ্ঠা বার্ষিকীতে মেহেরপুর জেলা বিএনপি’র সমাবেশ

Kishori
হালনাগাদ: সোমবার, ২ সেপ্টেম্বর, ২০১৯

মেহের আমজাদ,মেহেরপুরঃ “অবরুদ্ধ গণতন্ত্র পূনরুদ্ধার ও বেগম খালেদা জিয়ার মুক্তির সংগ্রাম হোক ৪১ তম প্রতিষ্ঠা বার্ষিকীর অঙ্গীকার”এই শ্লোগানে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র ৪১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন উপলক্ষে মেহেরপুর জেলা বিএনপি সমাবেশ করেছে।

গতকাল রবিবার সকাল ১০টার দিকে মেহেরপুর জেলা বিএনপি কার্যালয়ের সম্মুখ সড়কে অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন জেলা বিএনপির সভাপতি মাসুদ অরুন। সভাপতির বক্তব্যে মাসুদ অরুন বলেন, রাষ্ট্র ক্ষমতা কালো টাকার মালিক লুটেরা ও বন্দুকের কাছে জিম্মি হয়ে পড়েছে। জনগনের শাসন ফিরিয়ে আনতে গণতন্ত্র পূনরুদ্ধারের সংগ্রামকে বেগবান করতে হবে। পৌর বিএনপি’র সভাপতি জাহাঙ্গীর বিশ্বাসের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন সিনিয়র সহ-সভাপতি জাভেদ মাসুদ মিল্টন,সহ-সভাপতি আব্দুর রহমান, ইলিয়াছ হোসেন, আনছারুল হক।

এছাড়াও সমাবেশে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহ-সভাপতি আব্দুল হামিদ,সিরাজুল ইসলাম,মোঃ নাসিরউদ্দীন,শেখ সাঈদ আহমেদ,গাংনী উপজেলা বিএনপি’র সভাপতি রেজাউল হক,মুজিবনগর উপজেলা বিএনপি’র সভাপতি আমিরুল ইসলাম,সদর উপজেলা বিএনপি’র সভাপিত এ্যাডঃ মারুফ আহমেদ বিজন, গাংনী উপজেলা বিএনপির সাধারন সম্পাদক আসাদুজ্জামান বাবলু, মুজিবনগর উপজেলা বিএনপি’র সাধারন সম্পাদক বদরুদ্দিন বিশ্বাস,পৌর বিএনপির সাধারন সম্পাদক আবু ওবাইদুল্লাহ সেন্টু, সদর উপজেলা বিএনপির সাধারন সম্পাদক সাইফুল ইসলাম,গাংনী উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আখেরুজ্জামান আখের, যুগ্ম সম্পাদক আঃ রহিম, সাংগঠনিক সম্পাদক রোমানা আহমেদ রুমা, জুলফিকার আলী ভুট্টো,আব্দুর রশিদ, জেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক সামসুল আলম, জেলা দপ্তর সম্পাদক আবু সুফিয়ান হাবু, তাতীদল সভাপতি আরজুল্লাহ মাস্টার বাবলু, জেলা মৎস্যজীবি দলের যুগ্ম আহবায়ক শ্রী গুরুদাস হালদার, জেলা মুক্তিযোদ্ধা দলের সাধারন সম্পাদক রাইহানুল কবীর, যুবদল সভাপতি জাহিদুল হক জাহিদ, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি তোফায়েল আহমেদ ও সাধারন সম্পাদক আজমল হক মিন্টু, জেলা জাসস এর আহবায়ক মাহফুজুর রহমান অশেষ ও সাধারন সম্পাদক বাকাবিল্লাহ,জেলা ছাত্রদল সভাপতি নাজমুল হোসাইন,সাধারন সম্পাদক আলমগীর হোসেন, সাংগঠনিক সম্পাদক সাইদ বিন রফিক প্রমুখ।


এ ক্যটাগরির আরো খবর..