× Banner
সর্বশেষ
খালেদা জিয়া ছিলেন সাহসের অনুপ্রেরণা – ডা. জোবাইদা রহমান আন্তর্জাতিক বাজারে তাঁত শিল্পকে প্রতিষ্ঠা করা হবে – পাটমন্ত্রী বেগম খালেদা জিয়াসহ ৬ নারী পেলেন ‘শ্রেষ্ঠ অদম্য নারী’ পুরস্কার ঝিনাইদহে যুবক নিহতের ঘটনায় বাসে আগুন, প্রতিবাদে সড়ক অবরোধ শ্রমিকদের ঝিনাইদহে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে মানববন্ধন ও রিক্সা র‌্যালী শ্রেষ্ঠ অদম্য নারী’ সম্মাননা পেলেন খালেদা জিয়া, গ্রহণ করলেন জাইমা রহমান নারীকে মূলধারা থেকে দূরে রেখে জাতীয় অগ্রগতি সম্ভব নয় – রাষ্ট্রপতি জ্বালানি সিন্ডিকেট, পাচারের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিতে হবে – জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান মির্জা আব্বাসের মানহানির অভিযোগ – নাসীরুদ্দীন পাটওয়ারীকে আদালতে হাজির হতে সমন জারি সরকার নারীর নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে – প্রধানমন্ত্রী

স্পেনে নারায়ণগঞ্জ জেলা কমিটির ঈদ পুনর্মিলনী ও সাংস্কৃতিক অনুষ্ঠান

Kishori
হালনাগাদ: শনিবার, ৩১ আগস্ট, ২০১৯

হোসাইন ইকবাল স্পেন থেকে:  বর্ণাঢ্য আয়োজন ও জাঁকজমকের মধ্যে দিয়ে স্পেনের রাজধানী মাদ্রিদে বাংলাদেশিদের কেন্দ্রস্থল লাভাপিয়েসে অনুষ্ঠিত হয়েছে নারায়ণগঞ্জ জেলা কমিটির ঈদ পুনর্মিলনী ও সাংস্কৃতিক অনুষ্ঠান।

গতকাল সন্ধ্যায় প্রবাসী নারায়ণগঞ্জ জেলা কমিটির আয়োজনে মনমাতানো এ মিলনমেলায় বিপুলসংখ্যক প্রবাসী বাংলাদেশিরা পরিবার-পরিজন নিয়ে অংশ নেন।

সাংবাদিক এস এম আসলাম এর উপস্থাপনায় মনোমুগ্ধকর এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জের প্রবীন মুরব্বী আবু বক্কর সিদ্দিক মামুন। পুরো আয়োজনের সার্বিক তত্ত্বাবধায়নে ছিলেন সংগঠনের সাবেক সভাপতি এম এইচ সোহেল ভূঁইয়া, হোসেন মুকুল, তরিক হাসান প্রধান, আরিফ রহমান, গাজী কামরুজজামান মাসুম, সাজিদ মাওলা, মিনহাজুল ইসলাম মুসা।

আয়োজকরা জানান, ঈদের আনন্দকে ভাগাভাগি করে নিতে এবং সকল হিংসা বিদ্বেষ ভুলে গিয়ে প্রবাসে সবাই যেন মিলেমিশে থাকতে পারে, সে জন্যই তারা এই মিলনমেলার আয়োজন করেছেন।

ঈদ পরবর্তী সময়ে প্রায় দুইশত প্রবাসী বাংলাদেশি ঈদ পুনর্মিলনী ও নৈশভোজে অংশ নেয়। এতে প্রবাসী বাংলাদেশিদের মিলনমেলায় পরিনত হয় লাভাপিয়েসের রাজপূত রেস্টুরেন্ট। প্রধান অতিথি ছিলেন কমিউনিটি নেতা গোলাম মাওলা। বিশেষ অতিথি ছিলেন সানাউল্লাহ শানু, গোলজার সরওয়ার টিটু, আজহার খান, আকবর শেঠ, নাদির জুনায়েত, খসরু হাসান।

অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি ছিলেন বাংলাদেশ এসোসিয়েশন ইন স্পেনের সাধারন সম্পাদক কামরুজ্জামান সুন্দর, নূর হোসেন পাটোয়ারী, রাজনীতিবিদ মোজাম্মেল হোসেন মনু, ঢাকা জেলা সমিতির সাধারন সম্পাদক মাসুদ রহমান, সাংগঠনিক সম্পাদক রুবেল সামাদ, গ্রেটার সিলেট এসোসিয়েশনের সাবেক সভাপতি লুৎফুর রহমান, উপদেষ্টা আব্দুল মুত্তাকীন মুজাক্কির, নাজু ইসলাম,ব্যাবসায়ী শাহ আলমসহ বাঙালি কমিউনিটির বিভিন্ন সামাজিক এবং সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ।

দূর প্রবাসে পরিবার-পরিজন ছাড়া প্রবাসীদের জন্য ঈদ বেদনাদায়ক। তার মাঝে এই রকম একটি অনুষ্ঠান প্রবাসীদের জন্য আনন্দদায়ক। ঈদ পুনর্মিলনী ও সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজনে নারায়ণগঞ্জ জেলা কমিটির সবার প্রতি আন্তরিক ধন্যবাদ জানান আমন্ত্রিত অতিথিরা।

মো. আমীর হোসেন,শরীফ হাসান প্রধান, মোঃ সুমন, মো. আফজাল, মোঃ শিবলু, মোঃ জাহাঙ্গীর, মোঃ আতিক, মাহ্দী হাসান, চুনু মিয়া, সম্রাট প্রধান, মোঃ লিটন, শান্ত, শীতল, সুমন চিশতী, শান্ত ও রুবেল মাহমুদের অক্লান্ত শ্রম ও চেষ্টায় এ আয়োজন সম্পূর্ণ সফল হয়েছে।

ঈদ পুনর্মিলনী শেষে শুরু হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। স্বেচ্ছাসেবী সংগঠন আলোক কুঞ্জের ব্যানারে হানিফ মিয়াজী, সোহেল রানা, আল আমীন ও আবিদুর রহমান জসিমের একাধিক গান পরিবেশন উপস্থিত সকলকে মুগ্ধ করে।


এ ক্যটাগরির আরো খবর..