× Banner
সর্বশেষ
গ্যাস মজুত থাকা সত্ত্বেও আওয়ামী লীগ সরকার উত্তোলনে পদক্ষেপ নেয়নি – তথ্য ও সম্প্রচার মন্ত্রী বিএনপির মনোনয়ন পেলেন না ফারজানা সিঁথি পানিসম্পদমন্ত্রীর সঙ্গে জার্মান রাষ্ট্রদূতের সাক্ষাৎ প্রজ্ঞা-আত্মা’র প্রাক বাজেট সংবাদ সম্মেলন – তামাক ব্যবহার কমাতে ও রাজস্ব বাড়াতে তিন সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়নে মনোনীত প্রার্থীদের তালিকা প্রকাশ বিএনপির ৮৩ নেতাকর্মীর বহিস্কারাদেশ প্রত্যাহারসহ, কৃষকদলের কমিটি পূর্ণবহাল দাবীতে সংবাদ সন্মেলন সরকারি কর্মচারীদের স্বাস্থ্য সেবায় বড় সংস্কার ন্যায়বিচার দয়া নয়, নাগরিকের সাংবিধানিক অধিকার – প্রধানমন্ত্রী ১২ হাজার ৮৫৫ বাংলাদেশি হজযাত্রী সৌদি পৌঁছেছেন চীন সরকারের বিশেষ আমন্ত্রণে চীনে পৌঁছেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল

ক্যামেরনও চটেছেন ট্রাম্পের ওপর

admin
হালনাগাদ: বৃহস্পতিবার, ১৭ ডিসেম্বর, ২০১৫

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের রিপাবলিকান দলের সম্ভাব্য প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের ওপর বেজায় চটেছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন। ট্রাম্পের বক্তব্যকে ‘বিভাজনপূর্ণ, নির্বোধমূলক এবং ভুল’ বলে অভিহিত করেছেন তিনি।

প্রেসিডেন্ট নির্বাচনের প্রার্থিতার দৌড়ে রিপাবলিকান দলে এগিয়ে থাকা ট্রাম্প সম্প্রতি মুসলিমবিদ্বেষী বক্তব্য দিয়ে বিশ্বজুড়ে সমালোচিত হচ্ছেন। তিনি বলেছিলেন, ‘আমি প্রেসিডেন্ট নির্বাচিত হলে যুক্তরাষ্ট্রে মুসলিমদের ঢুকতে দেব না।’ এ নিয়ে কঠোর নিন্দার পর নিজের অবস্থানে অটল থেকে তিনি আবারও বলেন, ‘যুক্তরাষ্ট্রে মুসলিমদের প্রবেশ করতে দেওয়া উচিত নয়।’ ট্রাম্পের দৃষ্টিতে মুসলিমরা সন্ত্রাসী জাতি।

জাতিবিদ্বেষী এমন বক্তব্য দেওয়ায় রিপাবলিকান দল থেকেও তার বিরুদ্ধে নিন্দা জানানো হয়। নিজ দলে ও ডেমোক্রেটিক পার্টির সম্ভাব্য প্রেসিডেন্ট পদপ্রার্থীদের কাছ থেকে কঠোর আক্রমণের শিকার হন তিনি। কিন্তু এখনো তিনি নিজের বক্তব্যে অবিচল থেকে বলে যাচ্ছেন, মুসলিমদের যুক্তরাষ্ট্রে ঢুকতে দেওয়া উচিত নয়।

ট্রাম্পের জাতিবিদ্বেষী বক্তব্যের পর তাকে যুক্তরাজ্যে প্রবেশে নিষেধাজ্ঞা আরোপের দাবি ওঠে। যুক্তরাজ্যের পার্লামেন্টে বিষয়টি নিয়ে শুনানিও হয়েছে।

ট্রাম্পকে যুক্তরাজ্যে ঢুকতে দেওয়া উচিত কি না- এমন প্রশ্নের জবাবে ডেভিড ক্যামেরন বলেন, ‘ট্রাম্পের বক্তব্য বিভক্তিমূলক, নির্বুদ্ধিতাপূর্ণ এবং ভুল।’

বিদ্বেষপূর্ণ ব্যক্তিদের যুক্তরাজ্যে প্রবেশে নিষেধাজ্ঞা আরোপের বিষয়ে সহমত পোষণ করলেও ট্রাম্পের বেলায় তা করতে চান না ক্যামেরন।

তথ্যসূত্র : এনডিটিভি অনলাইন।

 


এ ক্যটাগরির আরো খবর..