× Banner
সর্বশেষ
মালদ্বীপের ৬১তম স্বাধীনতা দিবসের প্যারেডে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর অংশগ্রহণ হজের প্রাথমিক নিবন্ধন শুরু, নির্দেশনা অনুযায়ী ১৫ বছরের নিচে হজে মানা ঢামেক হাসপাতাল চত্বরে ২ নারীর লাশ উদ্ধার বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সম্মানি ভাতা বাড়লো দেশে খাদ্য মজুত ৩৪ লাখ টনে উন্নীত করা হচ্ছে এইচ-১বি ভিসায় বড় ধাক্কা? যুক্তরাষ্ট্রে তিন বছর নতুন ভিসা স্থগিতের বিল, কী পরিবর্তন আসতে পারে শাপলা চত্বর হত্যাযজ্ঞে শেখ হাসিনাসহ ৪১ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ জমা ঢাকা-নারিতা রুট পুনরায় চালু দরজায় চিরকুট টাঙিয়ে অগোচরে জন্মস্থান ছাড়লেন স্কালোনি ভারতে পরীক্ষা সংস্কারে টাস্কফোর্স গঠনের ঘোষণা মোদির

চতুর্থ শিল্পবিপ্লব মোকাবেলায় ঢাকা বিশ্ববিদ্যালয় বিশেষায়িত ল্যাব প্রতিষ্ঠা করা হবে 

Kishori
হালনাগাদ: শুক্রবার, ৩০ আগস্ট, ২০১৯

আগামী দিনের নতুন প্রযুক্তির গবেষণা ও চতুর্থ শিল্প বিপ্লব কে মোকাবেলা করতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিশেষায়িত ল্যাব প্রতিষ্ঠা করা হবে। এছাড়া কার্জন হল এলাকার চারটি আবাসিক হলে শেখ রাসেল ডিজিটাল ল্যাব স্থাপন করা হবে। এর মাধ্যমে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অতীতের ন্যায় প্রধানমন্ত্রী ঘোষিত ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে অনন্য অবদান রাখতে সক্ষম হবেন বলে উল্লেখ করেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।

প্রতিমন্ত্রী আজ ঢাকা বিশ্ববিদ্যালয় কার্জন হল চত্বরে “বাঙালির শোকের মাস আগষ্ট” স্মরণে ছাত্রলীগ ঢাকা বিশ্ববিদ্যালয় কার্জন হল এলাকার  ৪টি আবাসিক হল ছাত্রলীগ শাখার যৌথ উদ্যোগে  আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতা করছিলে।

প্রতিমন্ত্রী বলেন বাঙালি জাতির স্বাধীনতা আন্দোলন সকল আন্দোলন সংগ্রামে সংগ্রামকে ছাত্রলীগের মুখ্য ভূমিকা ছিল। তিনি বলেন বঙ্গবন্ধু কখনো অন্যায়ের সাথে আপোষ করেননি। তিনি ছাত্রলীগের নেতাকর্মীদের কে বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক উল্লেখ করে বলেন সততা, সাহসিকতার দর্শন নিয়ে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলাদেশ বাংলার রুপ প্রযুক্তিনর্ভর, মেধাভিত্তিক ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে নিজেদেরকে তৈরি করতে হবে।

ছাত্রলীগ ফজলুল হক মুসলিম হল শাখার সভাপতি শাহারিয়ার সিদ্দিক শিশিমের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন  সাবেক ছাত্রলীগ সভাপতি বদিউজ্জামান সোহাগ, সাবেক ছাত্রলীগ কেন্দ্রীয় নেতা জসীম উদ্দিন, ছাত্রলীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সভাপতি রেজোয়ানুল হক চোধুরী শোভন, ছাত্রলীগ ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি সানজিদ চন্দ্র দাস, কেন্দ্রীয় সাধারন সম্পাদক ও ডাকসুর জিএস গোলাম রব্বানী ও ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের নেতারা।


এ ক্যটাগরির আরো খবর..