× Banner
সর্বশেষ
সবাইকে নিজ নিজ অবস্থানে থেকে দেশ গঠনের আহ্বান প্রধানমন্ত্রীর জিয়া উদ্যানে বিএনপির নেতাকর্মীদের ঢল দুস্থদের মাঝে খাদ্যসামগ্রী ও বস্ত্র বিতরণ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করলেন প্রধানমন্ত্রী শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে শার্শা উপজেলা বিএনপির দিনব্যাপী কর্মসূচি পালন শান্তিরক্ষীদের সম্মান জানালো জাতিসংঘ, বাংলাদেশের বৈশ্বিক ভূমিকার প্রশংসা ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে অবসরপ্রাপ্ত শিক্ষকদের বিদায় সংবর্ধনা ও কৃতী শিক্ষার্থীদের সম্মাননা অনুষ্ঠিত জিয়াউর রহমানের আদর্শ নতুন প্রজন্মকে অনুপ্রাণিত করবে – রাষ্ট্রপতি আজ শনিবার(৩০মে) সকালেই রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ৩০ মে শনিবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে

আজ বিকেলে বার্সার ফাইনালে ওঠার লড়াই

admin
হালনাগাদ: বৃহস্পতিবার, ১৭ ডিসেম্বর, ২০১৫

ক্রীড়া ডেস্ক: গুয়াংজু এভারগ্রান্ড বনাম বার্সেলোনার সেমিফাইনাল খেলা আজ। জাপানের ইয়োকোহামার নিশান স্টেডিয়ামে বাংলাদেশ সময় বিকাল সাড়ে চারটায় শুরু হবে ম্যাচটি।

বার্সা ক্লাব বিশ্বকাপের শিরোপার অন্যতম দাবিদার হলেও তাদের সাম্প্রতিক সময়টা খুব ভালো কাটছে না। লা লিগা ও চ্যাম্পিয়নস লিগ মিলে টানা তিন ম্যাচে জয়ের মুখ দেখেনি গতবারের ‘ট্রেবল’ জয়ীরা। তারমধ্যে আবার এই ম্যাচে দলে পাচ্ছে না দারুণ ফর্মে থাকা নেইমারকে। তাই ফাইনালে ওঠার লড়াইয়ে মেসি-সুয়ারেজদের কাজটা কঠিন করে তুলতে পারে চীনের লিগ চ্যাম্পিয়নরা।

এভারগ্রান্ডের সবচেয়ে বড় প্রেরণা হতে পারে তাদের কোচ লুইস ফেলিপে স্কলারি। ২০০২ সালে এই স্কলারির অধীনেই বিশ্বকাপ জিতেছিল ব্রাজিল। সেটা আবার ইয়োকোহামার এই নিশান স্টেডিয়ামের ফাইনালেই জার্মানিকে ২-০ গোলে হারিয়ে। ১৩ বছর পর সেই ইয়োকোহামাতেই আবার হাজির স্কলারি। ব্রাজিলের জায়গায় এবার তার দল এভারগ্রান্ড।

নিজের দল নিয়ে স্কলারি বেশ আত্মবিশ্বাসীই, ‘ছেলেদের ওপর আমার আত্মবিশ্বাস আছে। আমরা জানি বার্সা বিশ্বের অন্যতম সেরা দল। কিন্তু আমরা আমাদের নিজস্ব গুণাবলী সম্পর্কেও জানি। আমাদের যে নিষ্ঠা আর বুদ্ধিমত্তা আছে তাতে আশা করি আমরা ভালো পারফরম্যান্স দেখাতে পারব।’

চোটের কারণে বার্সেলোনা দলে আজ নেইমারের না থাকাটাকে অবশ্য বড় করে দেখছেন না স্কলারি, ‘বিশ্বের সেরা তিন খেলোয়াড়ের একজন নেইমার। আগামী পাঁচ বছরে বিশ্বের সেরা খেলোয়াড় হওয়ার সম্ভাবনা আছে তার। কিন্তু বার্সেলোনা ২৫ নেইমারের দল। প্রতিটি পজিশনেই তাদের বিশ্বমানের খেলোয়াড় আছে। মেসি, সুয়ারেজ, ইনিয়েস্তাদের মতো খেলোয়াড় তাদের দলে আছে; যারা যেকোনো জায়গায় আপনাকে আঘাত করতে পারে। তাই এটা অনেক কঠিন চ্যালেঞ্জ হবে। তবে উপভোগ্যই হবে।’

ব্রাজিলের ক্লাব করিন্থিয়ান্সের সঙ্গে যৌথভাবে সর্বোচ্চ দুবার (২০০৯ ও ২০১১) ক্লাব বিশ্বকাপের শিরোপা জিতেছে বার্সেলোনা। এবার জিতলে হবে রেকর্ড শিরোপা। আজ সেমিফাইনালে জিতলে ফাইনালে আর্জেন্টিনার ক্লাব রিভার প্লেটের বিপক্ষে খেলবে স্প্যানিশ জায়ান্টরা। আগের দিন প্রথম সেমিফাইনালে জাপানের ক্লাব সানফ্রেসে হিরোশিমাকে হারিয়ে ফাইনাল নিশ্চিত করেছে রিভার প্লেট।

তথ্যসূত্র : এফসি বার্সেলোনা ডটকম, মেইল অনলাইন।


এ ক্যটাগরির আরো খবর..