× Banner
সর্বশেষ
কক্সবাজারকে বিশ্বমঞ্চে নিরাপদ ও পরিবেশবান্ধব আন্তর্জাতিক পর্যটন কেন্দ্র হিসেবে প্রতিষ্ঠিত করা হবে — ভূমি ও পার্বত্য চট্টগ্রাম প্রতিমন্ত্রী শিক্ষা খাতে বরাদ্দ বেড়েছে ৩৬ হাজার ৬২৮ কোটি টাকা জ্বালানি নিরাপত্তাসহ মৌলিক অবকাঠামোগত চ্যালেঞ্জ মোকাবিলা করতে হবে: পররাষ্ট্রমন্ত্রী কক্সবাজারে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান আজ গোলাহাট মাড়োয়ারি গণহত্যা দিবস আজ শনিবার (১৩ জুন) সকালেই রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ১৩ জুন (শনিবার) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে পুশইনের বিষয়টি সমাধানের চেষ্টা চলছে – পররাষ্ট্র প্রতিমন্ত্রী শিক্ষাব্যবস্থাকে মালয়েশিয়া-অস্ট্রেলিয়ার মানে উন্নীত করার কাজ চলছে – শিক্ষামন্ত্রী মান্দায় হত্যাকাণ্ড, আসামিদের বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ

বঙ্গবন্ধুর আদর্শ ধারণ করতে হলে ব্যক্তিস্বার্থের উর্দ্ধে থেকে কাজ করতে হবে -স্বাস্থ্যমন্ত্রী

Kishori
হালনাগাদ: বুধবার, ২৮ আগস্ট, ২০১৯

“বঙ্গবন্ধুর আদর্শ ধারন করতে হলে আমাদেরকে ব্যক্তি স্বার্থের উর্দ্ধে থেকে সাধারণ মানুষের জন্য কাজ করতে হবে।জাতিরজনক তার জীবনের অতি গুরুত্বপূর্ণ প্রায় ১৪ বছর জেলখানায় কষ্ট করেছেন, নির্যাতন সহ্য করেছেন আজকের এই অর্থনৈতিকভাবে উদীয়মান বাংলাদেশকে দেখবেন বলে। বলেছেন, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক এমপি ।

স্বাস্থ্যমন্ত্রী আরো বলেন জাতিরজনকের কন্যা জননেত্রী শেখ হাসিনা তার বাবার আদর্শকে ধারন করে ব্যক্তিস্বার্থের কথা ভুলে গিয়ে দিনরাত পরিশ্রম করে কাজ করে যাচ্ছেন। একই সাথে তিনি দেশকে ধীরে ধীরে উন্নত বিশ্বের সাথে তাল মিলিয়ে এগিয়ে নিয়ে যাচ্ছেন।জননেত্রীর নেতৃত্বে আজ পদ্মাসেতু দৃশ্যমান হয়েছে।রাজধানীতে মেট্রোরেল, সারাদেশে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সহ দেশের মানুষের মাথাপিছু আয় কিংবা গড় আয়ু বৃদ্ধি পেয়েছে। মানুষ এখন দেশে সুখে শান্তিতে বসবাস করছে। কাজেই আমরা যদি সত্যিই বঙ্গবন্ধুর আদর্শকে ধারন করে থাকি,তাহলে আমাদেরকেও ব্যক্তি স্বার্থের উর্দ্ধে উঠে আমাদের প্রধানমন্ত্রীর মতো করে মানুষের সেবায় নিজেকে বিলিয়ে দিতে হবে। তাহলে দেশের মানুষও ভালো থাকবে আর জাতিরজনকের আত্মাও শান্তি পাবে।”

আজ বিকেলে রাজধানীর ন্যাশনাল মেডিকেল কলেজ ও হাসপাতালের অডিটোরিয়াম হলে হাসপাতালকর্তৃক আয়োজিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে জাতীয় শোক দিবসের আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কথাগুলো বলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক এমপি। শোক সভায় সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন কাজী ফিরোজ রশিদ, এমপি।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য জিন্নাতুল বাকিয়া ও অন্যান্য গন্যমান্য ব্যক্তিবর্গ।


এ ক্যটাগরির আরো খবর..