× Banner
সর্বশেষ
ব্যাঙের ছাতার মতো গড়ে ওঠা ক্লিনিক পর্যবেক্ষণ ও নিয়ন্ত্রণে আনতে হবে – স্বাস্থ্যমন্ত্রী বাংলাদেশ ব্যাংকে চুরির তদন্তে ফিলিপাইন সরকারের সহযোগিতা চেয়েছে বাংলাদেশ বিজিবি অভিযানে মাদকদ্রব্য ও চোরাচালান পণ্য আটক সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যে মামলা, অব্যাহতি পাওয়ার দাবী  মোটরসাইকেল চোরকে আটকে গণধোলাই টয়লেটে বিদ্যুৎ সংযোগ দিয়ে প্রবাসীর স্ত্রীকে হত্যা চেস্টা ৫ম শ্রেণির ৪০ শতাংশ শিক্ষার্থী অংশ নিতে পারবে প্রাথমিকের বৃত্তি পরীক্ষায় শিক্ষার মানোন্নয়ন সরকারের প্রধান অগ্রাধিকারগুলোর মধ্যে অন্যতম টিএসসিতে নারী লাঞ্ছনার ঘটনায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৩ শিক্ষার্থী বহিষ্কার শিক্ষার মানোন্নয়নে আন্তর্জাতিক সহযোগিতা গুরুত্বপূর্ণ – শিক্ষামন্ত্রী

নানা আয়োজনে মেহেরপুরের মহান বিজয় দিবস পালিত

admin
হালনাগাদ: বৃহস্পতিবার, ১৭ ডিসেম্বর, ২০১৫

মেহের আমজাদ, মেহেরপুর: মেহেরপুর জেলা প্রশাসনের উদ্যোগে নানা আয়োজনের মধ্য দিয়ে মেহেরপুরে মহান বিজয় দিবস পালিত হয়েছে।

গতকাল বুধবার ভোরে স্থানীয় শহীদ ড. সামসুজ্জোহা নগর উদ্যানে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিনের শুভ সূচনা হয়। ভোর সাড়ে ৬ টায় জেলা প্রশাসক শফিকুল ইসলাম সরকারি কলেজ মোড়স্থ শহীদ বেদীতে পূস্পমাল্য অর্পণ করেন। পরে মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য অধ্যাপক ফরহাদ হোসেন, পুলিশ সুপার হামিদুল আলম, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বশির আহমেদ, জেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি আব্দুল হালিম, স্থানীয় রাজনীতিবীদ এবং বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠন ও শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষ থেকে শহীদ মিনারে পূস্পমাল্য অর্পণ করেন। সকাল ৭ টায় জেলা পরিষদ প্রাঙ্গণে প্রশাসক অ্যাড. মিয়াজান আলীর নেতৃত্বে শহীদ স্মৃতি সৌধে পুষ্পস্তাবক অর্পন করেন সাবেক এমপি জয়নাল আবেদীন, জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি তহমিনা আবেদীন, সাধারণ সম্পাদক লাভলী ইয়াসমিন, সদর উপজেলা চেয়ারম্যান আলহাজ গোলাম রসুলসহ বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিত্ব। এছাড়া সরকারি কলেজ মোড়স্থ শহীদ বেদী ও জেলা পরিষদ প্রাঙ্গণে অবস্থিত শহীদ বেদীতে পুষ্পস্তাবক অর্পন করেন জেলা কৃষক লীগের সভাপতি মাহাবুব আলম শান্তি, শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আক্কাস আলী, জেলা যুব লীগের আহ্বায়ক মাহফিজুর রহমান রিটন ও যুগ্ম আহ্বায়ক শহিদুল ইসলাম পেরেশান, জেলা ছাত্রলীগের সভাপতি বারিকুল ইসলাম লিজনের নেতৃত্বে ছাত্রলীগ, জেলা বাস্তহারা লীগের সভাপতি ফিরোজ আলীর নেতৃত্বে বাস্তহারা লীগের নেতৃবৃন্দ শহীদ বেদীতে পুষ্পমাল্য অর্পন করেন। জেলা জাতীয় পার্টির সভাপতি আব্দুল হামিদের নেতৃত্বে জাতীয় পার্টির নেতা মোসলেম আলী, আব্দুর রাজ্জাক, মামলত হোসেন, আব্দুল মান্নান, কুতুবউদ্দীন প্রমুখ জাতীয় পার্টির নেতৃবৃন্দ।

সকাল সাড়ে ৮ টায় মেহেরপুর স্টেডিয়াম মাঠে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন করেন ও শান্তির প্রতীক কবুতর উড়ান জেলা প্রশাসক মোঃ শফিকুল ইসলাম। এসময় তার পাশে ছিলেন পুলিশ সুপার হামিদুল আলম। পরে সেখানে পুলিশ-আনসার, রোভার, স্কাউট, কাব স্কাউট, গার্ল গাইডস, গার্ল ইন স্কাউট ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীদের সমন্বয়ে কুচকাওয়াজ, মুক্তিযোদ্ধাদের সংর্বধনা, চিত্রাংকন ও ক্রীড়া প্রিতিযোগিতা এবং বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। সংসদ সদস্য অধ্যাপক ফরহাদ হোসেন বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন। এসময় সেখানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন এমপি পত্নী সৈয়দা মোনালিসা, জেলা প্রশাসক পত্নী জেলা মহিলা ক্রীড়া সংস্থার সভানেত্রী লতিফা খাতুন চৌধুরী, অতিরিক্ত জেলা প্রশাসক খায়রুল হাসান, (রাজস্ব) হেমায়েত হোসেন, সিভিল সার্জন ডা. মুজিবুল হক, গনপূর্তে নির্বাহী প্রকৌশলী আহসন উল্লাহ, জেলা আওয়ামী লীগের উপদেষ্টা আলহাজ আসকার আলী, সহসভাপতি আব্দুস সামাদ বাবলু বিশ্বাস, জেলা মহিলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদিকা শামিম আরা হীরা, জেলা


এ ক্যটাগরির আরো খবর..