× Banner
সর্বশেষ
১৮ এপ্রিল থেকে ২ মে পর্যন্ত কর্মসূচি ঘোষণা করল ১১ দলীয় ঐক্য জরুরি বৈঠকে ১১ দলীয় ঐক্য দলগুলোর শীর্ষ নেতারা সরাইল উপজেলার হাসপাতাল নিজেই রোগীর মতো – রুমিন ফারহানা আ.লীগ সরকারের হয়রানিমূলক মামলা প্রত্যাহারে পদক্ষেপ নেওয়া হয়েছে – আইনমন্ত্রী মধুখালীতে চৈত্র পূজার অংশ হিসেবে ঐতিহ্যবাহী ‘নীল নাচ’ ও শ্মশান কালীপুজা অনুষ্ঠিত বিকালে স্বাধীনতা পদক প্রদান করবেন প্রধানমন্ত্রী ইরানে নতুন করে ১০ হাজার সেনাসদস্য পাঠানোর সিদ্ধান্ত যুক্তরাষ্ট্রের পাকিস্তানের প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি যুবরাজের সাক্ষাৎ জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে সহযোগিতা আরও সুদৃঢ় করার প্রত্যয় পুনর্ব্যক্ত করেছে বাংলাদেশ আজ ১৬ এপ্রিল (২ বৈশাখ ) বৃহস্পতিবারের রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায়

মহেশপুরে স্বামীর ধারালো অস্ত্রের আঘাতে স্ত্রী নিহত

Kishori
হালনাগাদ: রবিবার, ১৮ আগস্ট, ২০১৯

ঝিনাইদহ প্রতিনিধি॥  ঝিনাইদহের মহেশপুর উপজেলার নেপা ইউনিয়নের সেজিয়া গ্রামে স্ত্রী ফিরোজা খাতুন (৪০)কে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে স্বামী আব্দুল কুদ্দুসের বিরুদ্ধে। এ ঘটনায় পুলিশ স্বামীকে আটক করেছে। শনিবার মধ্যরাতে সেজিয়া গ্রামের উত্তরপাড়ায় এ ঘটনা ঘটে।

ঝিনাইদহ মহেশপুর থানার ওসি রাশেদুল আলম জানান, পারিবারিক কলহের জের ধরে গতরাতে স্ত্রী ফিরোজাকে কুপিয়ে হত্যা করে আব্দুল কুদ্দুস। পরে সকালে নিজেই প্রতিবেশীদের খবর দিয়ে পালিয়ে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ঘাতক স্বামী আব্দুল কুদ্দুসকে কুশাডাঙ্গা এলাকা থেকে আটক করে। নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়। আব্দুল কুদ্দুস পেশায় একজন কাঠমিস্ত্রী। সে প্রায় নেশা করতো বলে জানিয়েছেন স্থানীয়রা। নিহত ফিরোজা চার সন্তানের জননী।


এ ক্যটাগরির আরো খবর..