ঝিনাইদহ প্রতিনিধিঃ সারাদেশে সিরিজ বোমা হামলার প্রতিবাদে বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদের নির্দেশে, ঝিনাইদহ কালীগঞ্জ উপজেলা ছাত্রলীগ, ১৭ই আগস্ট বেলা ১২ ঘটিকার সময়, দেশ ব্যাপি সিরিজ বোমা হামলার প্রতিবাদে কালো পতাকা প্রদর্শন করে এক বিক্ষোভ মিছিল বের করে।
মিছিলটি আওয়ামীলীগের দলীয় কার্যালয় থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে মেইনবাস টার্মিনালে এসে কালীগঞ্জ উপজেলা ছাত্র লীগের সভাপতি নাজমুল হাসান নাজিমের সভাপতিত্বে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয় আলোচনা সভায় বক্তারা বলেন আর যেনো দেশে কোনো জঙ্গির জন্ম হতে না পারে সেদিকে বাংলাদেশ ছাত্রলীগ সব সময় সজাগ থাকবে।
উল্লেখ্য, ২০০৫ সালের ১৭ ই আগস্ট বিএনপি-জামায়াত সরকারের প্রত্যক্ষ মদদে জঙ্গিবাদের উত্থানের নগ্ন প্রদর্শনীর অপচেষ্টায় দেশব্যাপী একযোগে ৬৩ জেলায় সিরিজ বোমা হামলা করা হয়। হামলাকারীদের ও জঙ্গিবাদের পৃষ্টপোষকদের মূলোৎপাটনের দাবীতে কালীগঞ্জ উপজেলা ছাত্রলীগের বিক্ষোভ মিছিল ও কালো পতাকা প্রদর্শন করে।
এসময় উপস্থিত ছিলেন কালীগঞ্জ উপজেলা ছাত্রলীগ এর বিপ্লবী সাধারণ সম্পাদক মনির হোসেন সুমন, সাংগঠনিক সম্পাদক জাবেদ হোসেন জুয়েল, কালীগঞ্জ উপজেলা ছাত্রলীগ এর সাবেক ছাত্রী বিষয়ক সম্পাদক মুমতারিন ফেরদৌস ডরিনসহ পৌর ছাত্রলীগ, কলেজ ছাত্রলীগ, ইউনিয়ন ছাত্রলীগের নেতৃবৃন্দ।
এ সময় কালীগঞ্জ উপজেলা ছাত্রলীগের বিপ্লবী সভাপতি নাজমুল হাসান নাজিম তার বক্তব্য কালীগঞ্জ উপজেলা থেকে জামাত শিবির ও মুক্তি যুদ্ধের চেতনা বিরোধীদের কে চিরতরে বিতাড়িত করার দৃঢ় অঙ্গীকার ব্যাক্ত করেন।
এ ক্যটাগরির আরো খবর..