× Banner
সর্বশেষ
প্রাথমিক শিক্ষায় গুণগত পরিবর্তনের ব্যতিক্রমী উদ্যোগ প্রতিমন্ত্রী ববি হাজ্জাজের ‘পুরস্কার ও তিরস্কার’ নীতি অব্যাহত রাখার দৃঢ় প্রত্যয় স্বরাষ্ট্রমন্ত্রীর প্রকৃত দেশপ্রেমিক কখনো দুর্নীতিবাজ হতে পারেন না – বিমানমন্ত্রী চা শিল্পের উন্নয়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে – আইনমন্ত্রী পররাষ্ট্র প্রতিমন্ত্রীর স‌ঙ্গে আইএফআরসির প্রধানের বিদায়ী সাক্ষাৎ রপ্তানিতে ৬৩ দশমিক ৪ বিলিয়ন ডলারের লক্ষ্য নির্ধারণ, ১৫ শতাংশ প্রবৃদ্ধির প্রত্যাশা নারীর রাজনৈতিক ক্ষমতায়নে কাজ করছে সরকার – ভারপ্রাপ্ত স্পিকার চাকরি না খুঁজে কর্মসংস্থান সৃষ্টিকারী হোন – মির্জা ফখরুল দক্ষিণ কোরিয়া ও আরব আমিরাতের সঙ্গে এফটিএ আলোচনা শেষ পর্যায়ে – বাণিজ্যমন্ত্রী

ঝিনাইদহের কালীগঞ্জে নববধুকে জবাই করে হত্যা

Kishori
হালনাগাদ: শুক্রবার, ১৬ আগস্ট, ২০১৯

ঝিনাইদহ প্রতিনিধিঃ  ঝিনাইদহের কালীগঞ্জে আয়েশা খাতুন মিম (১৫) নামে এক নববধুর জবাই করা মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার দুপুর আড়াইটার দিকে কালীগঞ্জ উপজেলার কাষ্টভাঙ্গা গ্রামের রাস্তার পাশের একটি লিচু বাগান থেকে তার মরাদেহ উদ্ধার করে। নিহত গৃহবধু ওই গ্রামের দিন মজুর ইদ্রীস আলীর মেয়ে। তবে নিহতের পরিবার বলছে, মিমের স্বামী তাকে বাড়ি থেকে ডেকে নিয়ে যেয়ে হত্যা করেছে।
দুই মাস আগে আয়েশা খাতুন মিমের সাথে একই উপজেলার রঘুনাথপুর গ্রামের হাশেম আলীর ছেলে এখলাস উদ্দীনের সাথে বিয়ে হয়। প্রেম করে বিয়ে করায় ছেলের পরিবার বিয়েটি মেনে না নেওয়ায় মিম কাষ্টভাঙ্গা গ্রামে বাবার বাড়িতেই থাকতো। বৃহস্পতিবার রাতে তার স্বামী শশুর বাড়ি নিয়ে যাওয়ার কথা বলে ডেকে নিয়ে যায়।
কালীগঞ্জ থানার ওসি ইউনুস আলী জানান, কাষ্টভাঙ্গা গ্রামের হতদরিদ্র ইদ্রিস আলীর মেয়ে আয়শা খাতুনের সাথে একই উপজেলার রঘুনাথপুর গ্রামের এখলাস উদ্দীনের বিয়ে হয়। গতকাল ১৫ আগষ্ট বৃহস্পতিবার রাত ৮টার দিকে জামাই এখলাস শশুর বাড়ির পাশে এসে মিমকে খবর দেয়। খবর পেয়ে মিম বাড়ি থেকে বেরিয়ে যায়। পরের দিন শুক্রবার দুপুরে কাষ্টভাঙ্গা গ্রামের মাঠের মধ্যে একটি লিচু বাগানে গৃহবধু মিমের গলাকাটা মৃতদেহ পড়ে থাকতে দেখে এলাকাবাসী পুলিশকে খবর দেয়। ঘটনার পর থেকে তার স্বামী এখলাস পলাতক রয়েছে। তবে মিমের স্বামী এখলাস এ হত্যাকান্ড ঘটিয়েছে বলে প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে বলেও জানান এই পুলিশ কর্মকর্তা।
ঝিনাইদহ -৪ আসনের জাতীয় সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনার ও উপজেলা ভাইস চেয়ারম্যান শিবলী নোমানী ঘটনা স্থল পরিদর্শন করেন ও নিহতের পরিবারকে শান্তনা দেন।


এ ক্যটাগরির আরো খবর..