× Banner
সর্বশেষ
আজ ২৪ এপ্রিল (১০ বৈশাখ) শুক্রবারের দিনপঞ্জি ও ইতিহাসের এইদিনে আজ ২৪ এপ্রিল (১০ বৈশাখ) শুক্রবারের রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় ন্যায্য বৈশ্বিক আর্থিক কাঠামো ও টেকসই এলডিসি উত্তরণের আহ্বান জানাল বাংলাদেশ রাজধানী জুড়ে অপরাধ দমনে বসানো হবে ১১ হাজার সিসিটিভি ক্যামেরা বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বড়  ৩ দশমিক ৭ মিলিয়ন ডলার মূল্যের ক্রিপ্টোকারেন্সি উদ্ধার লিবিয়া থেকে ১৭৪ বাংলাদেশি দেশে ফিরেছেন মধ্যপ্রাচ্যের সংকট মোকা‌বিলায় ওমা‌নের শান্তিপূর্ণ ও কূটনৈতিক প্রচেষ্টার প্রশংসা বাংলা‌দে‌শের ২২০০ টাকার নিচে গ্যাস সিলিন্ডার পাওয়া যায় না – সংসদে রুমিন ফারহানা তেল সংকটে ছেলের জীবিকা বাঁচাতে তেলের লাইনে মা এসএসসি ও সমমানের পরীক্ষার দ্বিতীয় দিনে অনুপস্থিত ২৭ হাজার

বেনাপোলে দুই সহদোরকে কুপিয়ে জখম

Kishori
হালনাগাদ: বৃহস্পতিবার, ১৫ আগস্ট, ২০১৯

স্টাফ রিপোর্টার বেনাপোলঃযশোরের বেনাপোল সীমান্তের রঘুনাথপুর গ্রামে পূর্ব শত্রুতার জের ধরে দুই সহদোর ভাইকে কুপিয়ে জখম করেছে প্রতিপক্ষের লোকজন। এলাকাবাসী হত্যাপ্রচেষ্টাকারী ইয়ার আলী নামে এক জনকে গণধোলায় দিয়ে পুলিশে সোপর্দ করেছে। আহতদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের প্রথমে যশোর ও পরে ঢাকায় নিয়ে আসা হয়েছে।
বৃহস্পতিবার (১৫ আগস্ট) দুপুর ১২টায় বেনাপোলের রঘুনাথপুর মাঠে দুই পক্ষের মধ্যে তর্ক-বিতর্কের এক পর্যায়ে এ ঘটনা ঘটে। আহত দুই সহদোর শওকত (৫০) ও শফিক (২৫) বেনাপোলের রঘুনাথপুর গ্রামের আলীর ছেলে। অভিযুক্ত ইয়ার আলী একই গ্রামের মোজাম মল্লিকের ছেলে।
আহতের চাচা আমীর হোসেন জানান, শওকত ও শফিক দুই ভাই সকালে ধানের ক্ষেতে কাজ করছিলেন। এ সময় তর্কাতর্কির এক পর্যায়ে ইয়ার আলী সহ কয়েকজন ধারালো অস্ত্র নিয়ে তাদের দুই ভাইকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে পালিয়ে যান। খবর শুনে তারা মাঠে গিয়ে ভাইপোদের উদ্ধার করে হাসপাতালে পাঠান। পরে গ্রামবাসী ইয়ার আলীকে ধরে গণধোলায় দিয়ে পুলিশে দেয়।
বেনাপোল পোর্ট থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন জানান, আহত দুই সহোদরকে চিকিৎসা দেওয়া হচ্ছে। তবে তাদের অবস্থা আশঙ্কাজনক বলে জানান ওসি।


এ ক্যটাগরির আরো খবর..