× Banner
সর্বশেষ
দেশের প্রাকৃতিক দুর্যোগের সর্বশেষ তথ্য এবং উপদ্রুত এলাকায়  আশ্রয় ও ত্রাণ কার্যক্রম বাংলাদেশি জাতীয়তাবাদের দর্শনই আমাদের অন্তর্ভুক্তিমূলক জাতীয় পরিচয়: তথ্য ও সম্প্রচার মন্ত্রী দেশের প্রাকৃতিক দুর্যোগের সর্বশেষ তথ্য এবং উদ্ভূত পরিস্থিতি মোকাবিলায় সরকারের গৃহীত কার্যক্রম শিক্ষা ও কারিগরি খাতে বাংলাদেশের সঙ্গে কাজ করতে আগ্রহী সিঙ্গাপুর বাংলাদেশ-চীনের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠকে রোহিঙ্গা ও করিডোর নিয়ে আলোচনা প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা চলছে প্রধানমন্ত্রীর সঙ্গে টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের নেতাদের সাক্ষাৎ মধুখালীতে শিক্ষা প্রতিষ্ঠানের স্কাউট সভাপতি ও ইউনিট লিডারদের সাথে মতবিনিময় সভা যখনই বাংলাদেশের জনগণ বিপদে পড়েছে, চীন পাশে দাঁড়িয়েছে – ইয়াও ওয়েন দিল্লি বিক্ষোভের পর মোদি সরকারের কাছে রাহুল গান্ধীর ৫ দফা দাবি

বিদেশি চ্যানেলের অনুষ্ঠান, ডাবিংকৃত সিরিয়ালে নিষেধাজ্ঞা

Kishori
হালনাগাদ: বুধবার, ১৪ আগস্ট, ২০১৯

ঢাকা, ৩০ শ্রাবণ (১৪ আগস্ট) : যথাযথ অনুমতি না নিয়ে কোন কোন টিভি চ্যানেল বিদেশি চ্যানেলের অনুষ্ঠান, বিদেশি সিরিয়াল, ডাবিংকৃত বিদেশি সিরিয়াল বা সেন্সরবিহীন সিনেমা সম্প্রচার বা প্রদর্শন করছে বলে তথ্য মন্ত্রণালয়ের দৃষ্টিগোচর হয়েছে।

এ ধরনের সম্প্রচার বা প্রদর্শনের ক্ষেত্রে আইন ও বিধি যথাযথ অনুসরণের জন্য তথ্য মন্ত্রণালয় থেকে আজ এক পত্রের মাধ্যমে সকল টেলিভিশন চ্যানেলকে অনুরোধ করা হয়েছে।

ক্যাবল টেলিভিশন নেটওয়ার্ক পরিচালনা আইন এর ১৯(১৪) ধারা অনুযায়ী বাংলাদেশের দর্শকদের উদ্দেশে বিদেশি চ্যানেলের কোন অনুষ্ঠান, বিদেশি সিরিয়াল, ডাবিংকৃত বিদেশি সিরিয়াল ইত্যাদি সম্প্রচার বা প্রদর্শনের ক্ষেত্রে সরকারের অনুমতি গ্রহণের আবশ্যকতা রয়েছে। তথ্য মন্ত্রণালয়ের বিনা অনুমতিতে এরূপ প্রদর্শন ও সম্প্রচার আইন বহির্ভূত।

এছাড়া, বেসরকারি টিভি চ্যানেলে সিনেমা সম্প্রচারের জন্য রপ্তানী নীতি ২০১৮-২০২১ অনুযায়ী তথ্য মন্ত্রণালয়ের অনুমতি গ্রহণ এবং The Censorship Films Act অনুসারে সেন্সর সনদ নেওয়া প্রয়োজন।


এ ক্যটাগরির আরো খবর..