× Banner
সর্বশেষ
জুলাই তথ্যচিত্র থেকে আবু সাঈদের ছবি-ভিডিও যে কারণে বাদ দেওয়া হয়েছিল থাইল্যান্ডে স্কুলে এলোপাতাড়ি গুলি, নিহত ৭ জাপানের শ্রমবাজারের উপযোগী দক্ষ জনশক্তি গড়ে তুলবে সরকার -ববি হাজ্জাজ সকালে সন্তানের জন্ম দিয়ে দুপুরে এইচএসসি পরীক্ষায় অংশ নিলেন মা শিশুদের মানসিক ক্ষতি – মেটাকে ৯৪২ মিলিয়ন ডলার জরিমানা করলো যুক্তরাষ্ট্র জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে সেপ্টেম্বরে যুক্তরাষ্ট্র সফরে প্রধানমন্ত্রী সিলেটে দুই যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৯ বেনাপোলে  ২টি ককটেল উদ্ধার থাইল্যান্ডের স্কুলে গুলিবর্ষণ: শিক্ষক নিহত, আহত চার বোফর্স মামলায় হিন্দুজা ভাইদের ক্লিনচিট বহাল, আবেদন খারিজ করল ভারতের সুপ্রিম কোর্ট

বিজয়ের আনন্দে উদ্বেল ঢাকা বিশ্ববিদ্যালয়

admin
হালনাগাদ: বুধবার, ১৬ ডিসেম্বর, ২০১৫

বিশেষ প্রতিবেদকঃ ৪৫তম বিজয় দিবসের প্রথম প্রহরে আতশবাজি ও ফানুস উড়িয়ে বিজয় উদযাপন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সাংস্কৃতিক ও শিক্ষা সহযোগী সংগঠন। ৪৫তম বিজয় দিবসের প্রথম প্রহরে জাতির শ্রেষ্ঠ বীরদের স্মরণ করে বর্তমান প্রজন্ম। মঞ্চে কবিতায়, গানে আর অভিনয়ের মধ্য দিয়ে ৭১’এর এই দিনটিকে উপস্থাপন করা হয়।

এছাড়া মুক্তিযুদ্ধ নিয়ে বিশেষ চিত্র প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। মঙ্গলবার সন্ধ্যার পর থেকেই রাজধানীর বিভিন্ন প্রান্ত থেকে সব বয়সী মানুষ জড়ো হয় বিজয়ের এ উৎসবে যোগ দিতে।

৪৪ বছর আগে এমনই এক দিনে এই ভূখণ্ডের সঙ্গে ওই আকাশেরও যেন প্রতিষ্ঠিত হয়েছিল অধিকার। আকাশের গা বেয়ে উঠে যাওয়া এক একটি আতশবাজি সেই দিনের স্মরণেই যেন চারদিক উদ্ভাসিত করে ছড়িয়ে পড়ছে।

আর উত্তর প্রজন্মের শ্রদ্ধা বয়ে একের পর এক উড়ে যাচ্ছে ফানুস। আকাশের দীপের সঙ্গে দীপ জ্বলছে মাটিতেও। বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক প্রাঙ্গণে বিজয় উৎসবে মঞ্চে, কবিতা, গান আর অভিনয়ে ভাস্বর ১৯৭১ এর ডিসেম্বর। বিজয়ের গৌরবকে ধারণ করে তরুণ-তরুণীরা শামিল হয়েছেন আয়োজনে।

তিনদিনব্যাপী উৎসবে মুক্তিযুদ্ধ নিয়ে বিশেষ চিত্র প্রদর্শনীর আয়োজন করা হয়। বুধবার শেষ হবে এই উৎসব।


এ ক্যটাগরির আরো খবর..