× Banner
সর্বশেষ
দেশের প্রাকৃতিক দুর্যোগের সর্বশেষ তথ্য এবং উপদ্রুত এলাকায়  আশ্রয় ও ত্রাণ কার্যক্রম বাংলাদেশি জাতীয়তাবাদের দর্শনই আমাদের অন্তর্ভুক্তিমূলক জাতীয় পরিচয়: তথ্য ও সম্প্রচার মন্ত্রী দেশের প্রাকৃতিক দুর্যোগের সর্বশেষ তথ্য এবং উদ্ভূত পরিস্থিতি মোকাবিলায় সরকারের গৃহীত কার্যক্রম শিক্ষা ও কারিগরি খাতে বাংলাদেশের সঙ্গে কাজ করতে আগ্রহী সিঙ্গাপুর বাংলাদেশ-চীনের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠকে রোহিঙ্গা ও করিডোর নিয়ে আলোচনা প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা চলছে প্রধানমন্ত্রীর সঙ্গে টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের নেতাদের সাক্ষাৎ মধুখালীতে শিক্ষা প্রতিষ্ঠানের স্কাউট সভাপতি ও ইউনিট লিডারদের সাথে মতবিনিময় সভা যখনই বাংলাদেশের জনগণ বিপদে পড়েছে, চীন পাশে দাঁড়িয়েছে – ইয়াও ওয়েন দিল্লি বিক্ষোভের পর মোদি সরকারের কাছে রাহুল গান্ধীর ৫ দফা দাবি

রাজারহাটে উৎসবের আমেজ রাত পোহালেই ঈদ

Kishori
হালনাগাদ: রবিবার, ১১ আগস্ট, ২০১৯

রমেশ চন্দ্র সরকার,রাজারহাট (কুড়িগ্রাম)। ত্যাগের মহিমা নিয়ে দুয়ারে কড়া নাড়ছে পবিত্র ঈদুল আযহা। রাত পোহালেই পবিত্র ঈদ। আর ঘন্টা কয়েক বাদে মানুষে মানুষে ভেদাভেদ ভুলে এক কাতারে সামিল হবে ধর্মপ্রাণ মুসুল্লিগণ। নাড়িরটানে ফিরছে ঘরমুখো মানুষ। রাজারহাটে গ্রাম গুলোতে ঘরমুখো মানুষের পদভারে প্রাণচাঞ্চল্য ফিরে ঈদের উৎসবের আমেজ বিরাজ করছে। ঠিক এই মহুর্তে রাজারহাটে বিপণী বিতাণ গুলোতে আবালবৃদ্ধ বনিতাদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে। রাজারহাটের বিভিন্ন হাট বাজার ঘুরে একই চিত্র চোখে পড়ে।

ইতিমধ্যে চাঁদ দেখা সাপেক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটি  ১২ আগস্ট ( সোমবার) পবিত্র ঈদুল  আযহার তারিখ ঘোষণা করে। সরকারি,বেসরকারি ও এনজিও কর্মকর্তা কর্মচারিগণ বেতন বোনাস  হাতে পেয়ে কেনাকাটায় ব্যস্ত সময় পার করছে। অনেকে কোরবানির পশু কেনা শেষ করেছেন।

কথা হয় শিক্ষক জনাব মোঃ আনিছুর রহমান লিটনের সাথে। তিনি জানান, কোরবানির গরু কিনেছি। দামটা একটু বেশি। তবে কোরবানি বলে কথা। বিভিন্ন পশুর হাট সরেজমিনে দেখা যায়, অবৈধ পথে গোবাদি পশু আশা কমে যাওয়ায় দামটা বেশ চড়া। বেশি দাম পেয়ে
খামারিরাও অনেকটা খুশি।

এদিকে ঈদ ঘনিয়ে আশায় বিপনি বিতান গুলোতে বেচা বিক্রি আস্তে আস্তে বাড়তে থাকে। বিশেষ করে শিশুদের পোশাক, বড়দের শাড়ী, পাঞ্জাবী, থ্রিপিচ শার্ট ও প্যান্ট বেশি বিক্রি হচ্ছে। শেষ মহুর্তের বেচা কেনায় ক্রেতাদের পদভারে ব্যবসায়ীদের দম ফেলার সময় নেই। শুধু পোশাকাদি নয় নিত্য প্রয়োজনীয় দ্রব সামগ্রী ও কোরবানির পশু কাঁটার জন্য ছুরি, বটি,দা প্রচুর পরিমাণে বিক্রি হচ্ছে।

প্রভাষক জনাব মোঃ বায়োজিদ আলম জানান,।  শেষ মহুর্তে বেতন বোনাস পেলাম। কেনাকাটা নিয়ে ব্যাস্ত সময় পার করছি। দাম একটু বেশি তবে তা সাধ্যের মধ্যে আছে। প্রতি বছরের ন্যায় এবারও রাজারহাটে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে ময়েন মিয়াজি উপজেলা কেন্দ্রীয় ঈদগাহ মাঠে । এছাড়া পাঠানহাট ঈদগাহ মাঠেও ঈদের বড় জামাত অনুষ্ঠিত হবে।
ঈদের দিন রাজারহাটে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকলেও আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে বলে আবহাওয়া অফিস সূত্রে জানা যায়।


এ ক্যটাগরির আরো খবর..