× Banner

মাহিন্দ্র ও প্রাইভেট কারের ধাক্কায় মাহিন্দ্র উল্টে নিহত-১ আহত-১৫

Kishori
হালনাগাদ: শনিবার, ১০ আগস্ট, ২০১৯

মধুখালী প্রতিনিধিঃ গত শনিবার বিকালে ফরিদপুর জেলার মধুখালী উপজেলার বাগাট ইউনিয়নের আতাপুর ব্রীজ এর কাছে নির্মল মিস্ত্রীর বাড়ীর সামনে মাহিন্দ্র ও প্রাইভেট কারের ধাক্কায় মাহিন্দ্র উল্টে গিয়ে ১ জন শিশু নিহত এবং প্রায় ১৫ জন লোক আহত হয়।

জানা যায় ঢাকা থেকে ছেড়ে আসা প্রাইভেটকার ঢাকা-মেট্রো-গ-৩৫-৭০৮০ এবং কামারখালী থেকে ছেড়ে যাওয়া মাহিন্দ্র আতাপুর নামক ব্রীজ ঢাকা- খুলনা মহাসড়কের উপরে একটি কুকুরকে বাচাঁতে গিয়ে মাহিন্দ্র প্রাইভেটকারে ধাক্কা মারলে মাহিন্দ্র উল্টে যায় আর প্রাইভেটকার বাবলা গাছের সাথে ধাক্কা লেগে ব্যাপক ক্ষতি হয়।

সড়ক দূর্ঘটনার খবর পেয়ে কানাইপুর ফাঁড়ির এস.আই জয়নুল আবেদীন ফোর্সসহ এসে গাড়ি দুটি নিজেদের হেফাজতে রাখেন এবং সড়ক নিয়ন্ত্রন করেন।


এ ক্যটাগরির আরো খবর..