× Banner
সর্বশেষ
হিরোশিমা দিবস: ‘ওপেনহাইমার’ সিনেমার নির্মাণের নেপথ্যের বিস্ময়কর গল্প জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে জাতিসংঘে বাংলাদেশ স্থায়ী মিশনের স্মারক সংবর্ধনা আজ বৃহস্পতিবার (৬ আগস্ট) রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ২০ শ্রাবণ বৃহস্পতিবার (৬ আগস্ট) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে শেখ হাসিনার দিল্লিতে সংবাদ সম্মেলন নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের কড়া প্রতিক্রিয়া বুড়িগঙ্গায় তরল বর্জ্য নির্গমনস্থল থেকে নমুনা সংগ্রহ ভোলায় ৫ম শ্রেণির ছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ-ভিডিও ধারণ, তিন কিশোর গ্রেপ্তার টানা ৫ দিন অনশনের পর বিয়ে, তিন মাস পর মিলল মোনিয়ার ঝুলন্ত লাশ শ্যামনগরে ৫ আগস্ট জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে সমাবেশ ও গণমিছিল জাল দলিলের অভিযোগ-কোটালীপাড়ায় দুই দলিল লেখক সাময়িক বহিস্কার

বিপিএল ফাইনাল সন্ধ্যায়

admin
হালনাগাদ: মঙ্গলবার, ১৫ ডিসেম্বর, ২০১৫

ক্রীড়া প্রতিবেদক: সন্ধ্যায় মিরপুরে শুরু হবে শিরোপার যুদ্ধ। বিপিএলের তৃতীয় আসরের ফাইনালে মুখোমুখি হচ্ছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স ও বরিশাল বুলস।

মঙ্গলবার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে সন্ধ্যা সাড়ে ৬টায়।

এবারের বিপিএল শুরুর আগে কাগজে-কলমে পিছিয়ে থাকা দুটি দল ছিল খুব সম্ভবত কুমিল্লা ও বরিশালই। সেই দুটি দলই এবার ফাইনালের মঞ্চে। অথচ বাংলাদেশের অঞ্চলভিত্তিক ক্রিকেটের আলোচনায় যে নামগুলো আগে আসে সেই ঢাকা কিংবা চট্টগ্রামই নেই টুর্নামেন্টের শেষ দৃশ্যে!

বিপিলের গত দুই আসরেই চ্যাম্পিয়ন ছিল ঢাকা। এবার ঢাকা থেকে খেলা দলটি ছিটকে গেছে এলিমেনেটর থেকেই। চট্টগ্রামের দল তো প্রথম পর্বই পেরোতে পারেনি। টুর্নামেন্টের শুরুতে কুমিল্লা আর বরিশাল কাগজে-কলমে পিছিয়ে থাকলেও দুর্দান্ত খেলেই ফাইনালে উঠেছে।

কুমিল্লার শুরুটা অবশ্য ভালো ছিল না। প্রথম ম্যাচেই হেরে গিয়েছিল ঢাকা ডায়নামাইটসের কাছে। তারপরই দারুণভাবে ঘুরে দাঁড়ায় দলটি। পরের নয় ম্যাচের সাতটিতেই জিতে গ্রুপ পর্বের সেরা দল হিসেবে শেষ চারে উঠে আসে কুমিল্লা।

এরপর শেষ চারের বাধা টপকে শিরোপার মঞ্চে। আর কুমিল্লার এই সাফল্যগাঁথার চাবিকাঠি ছিল মাশরাফি বিন মুর্তজার নেতৃত্ব। পুরো টুর্নামেন্টে সামনে থেকে দলকে নেতৃত্ব দিয়ে ফাইনালে তোলার কৃতিত্বটা মাশরাফিরই।

অন্যদিকে বরিশালও প্রথম পর্ব আর শেষ চারের বৈতরণী পার করে ফাইনালে এসেছে অধিনায়কের ভেলায় চেপেই। পুরো টুর্নামেন্টেই দলকে দারুণভাবে নেতৃত্ব দিয়েছেন মাহমুদউল্লাহ রিয়াদ। টুর্নামেন্ট শুরুর আগে কাগজে-কলমে সবচেয়ে পিছিয়ে থাকা দলটি ফাইনালে উঠেছে মাহমুদউল্লাহর বিচক্ষণ নেতৃত্বগুণেই।

টি-টোয়েন্টির সবচেয়ে বড় তারকা ক্রিস গেইলকে অবশ্য ফাইনালে পাচ্ছে না বরিশাল। পায়নি আগের ম্যাচেও (দ্বিতীয় কোয়ালিফায়ারে)। তবে বরিশালের জন্য সুখবর হলো, টুর্নামেন্টের শুরু থেকেই ব্যাট হাতে ব্যর্থ সাব্বির রহমান শেষদিকে এসে ফর্মে ফিরেছেন। গত দুই ম্যাচেই দলের সেরা ইনিংসটি ( ৪১, ৭৯) আসে সাব্বিরের ব্যাট থেকেই। এই ডানহাতি ঝড় তুলতে পারেন আজ ফাইনালেও।

কুমিল্লা-বরিশালের পাশাপাশি আজ লড়াই হবে দুই দলের দুই বোলার আবু হায়দার রনি ও কেভন কুপারের মধ্যেও। আসরে সর্বোচ্চ উইকেট দখলের দৌড়ে রয়েছেন দুজনই। এবারের আসরে এ পর্যন্ত ২১ উইকেট নিয়েছেন রনি, কুপার ২০টি।

সব মিলিয়ে জমজমাট আর রোমাঞ্চকর এক ফাইনালেরই অপেক্ষায় ক্রিকেটপ্রেমিরা।


এ ক্যটাগরির আরো খবর..