× Banner
সর্বশেষ
খালেদা জিয়া ছিলেন সাহসের অনুপ্রেরণা – ডা. জোবাইদা রহমান আন্তর্জাতিক বাজারে তাঁত শিল্পকে প্রতিষ্ঠা করা হবে – পাটমন্ত্রী বেগম খালেদা জিয়াসহ ৬ নারী পেলেন ‘শ্রেষ্ঠ অদম্য নারী’ পুরস্কার ঝিনাইদহে যুবক নিহতের ঘটনায় বাসে আগুন, প্রতিবাদে সড়ক অবরোধ শ্রমিকদের ঝিনাইদহে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে মানববন্ধন ও রিক্সা র‌্যালী শ্রেষ্ঠ অদম্য নারী’ সম্মাননা পেলেন খালেদা জিয়া, গ্রহণ করলেন জাইমা রহমান নারীকে মূলধারা থেকে দূরে রেখে জাতীয় অগ্রগতি সম্ভব নয় – রাষ্ট্রপতি জ্বালানি সিন্ডিকেট, পাচারের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিতে হবে – জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান মির্জা আব্বাসের মানহানির অভিযোগ – নাসীরুদ্দীন পাটওয়ারীকে আদালতে হাজির হতে সমন জারি সরকার নারীর নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে – প্রধানমন্ত্রী

পতিসরে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ৭৮তম প্রয়াণ দিবস পালিত

Kishori
হালনাগাদ: মঙ্গলবার, ৬ আগস্ট, ২০১৯

বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ৭৮ তম মহা প্রয়ান দিবস কবির চারণভূমি ‘রবিতীর্থ পতিসর’ কবি প্রতিষ্ঠিত কালীগ্রাম রথীন্দ্রনাথ ইনস্টিটিউশনের আয়োজনে দিন ব্যাপী কবির বর্ণাঢ্য কর্মময় জীবনে ‘গ্রামোন্নয়ন ও সমাজ ভাবনা নিয়ে আলোচনা, স্মৃতিচারণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

আজ মঙ্গলবার সকালে নওগাঁর আত্রাইয়ে কবি প্রতিষ্ঠিত কালীগ্রাম রথীন্দ্রনাথ ইনস্টিটিউশ প্রাঙ্গনে জাতীয় পতাকা উত্তোলনের মধ্যদিয়ে অনুষ্ঠানের শুভ শুচনা করা হয়। টেলি কনফারেন্সের মাধ্যমে অনুষ্ঠানের উদ্বোধন ঘোষণা করেন স্থানীয় সাংসদ মো. ইসরাফিল আলম।

রবীন্দ্রস্মৃতি সংগ্রাহক ও বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি এম মতিউর রহমান মামুনের সভাপতিত্বে প্রধান অতিথির আসন অলংকৃত করেন ভারতীয় সহকারী হাই কমিশনার, রাজশাহী অঞ্চল সঞ্জীব কুমার ভাটী।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আহসান হাবিবের সঞ্চালনায় রবীন্দ্রনাথের গ্রামোন্নয়ন ও সমাজ ভাবনা বিষয়ক মূল প্রবন্ধ পাঠ করেন রবীন্দ্র গবেষক বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ড. আতিউর রহমান।

এসময় কবির বর্ণাঢ্য কর্মময় জীবনে ‘গ্রামোন্নয়ন ও সমাজ ভাবনা নিয়ে আলোচনা এবং স্মৃতিচারণে বক্তব্য রাখেন রাজশাহী শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ড. মোহা.মোকবুল হোসেন, আত্রাই উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব এবাদুর রহমান, উপজেলা নির্বাহী অফিসার মো. ছানাউল ইসলাম, নওগাঁ জেলা সহকারী পুলিশ সুপার লিমন রায়, আন্তর্জাতিক রবীন্দ্র গবেষণা ইনস্টিটিউটের পরিচালক ড. মো. মতিউর রহমান। এছাড়া ও অনুষ্ঠানটি প্রথম অধিবেশন শেষে সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে দ্বিতীয় অধিবেশন শেষ হয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..