স্টাফ রিপোর্টারঃ শিক্ষা সংশ্লিষ্ট সব বিষয়ে পাকিস্তানের সঙ্গে সম্পর্ক ছিন্ন করার ঘোষণা দিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি)। জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক।
সোমবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে সিন্ডিকেটের জরুরি সভা শেষে এক ব্রিফিং এ তিনি একথা বলেন।
আরেফিন সিদ্দিক বলেন, ‘আজ থেকে পাকিস্তানের সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সব সম্পর্ক ছিন্ন করা হলো। পাকিস্তান যদি একাত্তরে বাংলাদেশে গণহত্যার দায় স্বীকার করে নিঃশর্ত ক্ষমা ও তাদের ১৯৫ সেনা সদস্যের বিচার করে তবেই পুনরায় সম্পর্কের বিষয়টি চিন্তা করা হবে।’
তিনি আরও বলেন, ‘পাকিস্তানের সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আর কোনো সম্পর্ক থাকবে না। বিশ্ববিদ্যালয়ের কোনো ছাত্র বা শিক্ষক প্রতিনিধি আগামী সময়ে পাকিস্তানে যাবেন না।’