× Banner
সর্বশেষ
বাংলাদেশ-যুক্তরাষ্ট্র অর্থনৈতিক অংশীদারিত্ব জোরদারে রপ্তানি বহুমুখীকরণের গুরুত্বারোপ বাণিজ্যমন্ত্রীর ভূগর্ভস্থ পানি নয়, এখনই ভূ-উপরিস্থ পানির দিকে যেতে হবে -এলজিআরডি মন্ত্রী দেশে রাজনৈতিক দুর্বলতার কারণে জলবায়ু নিয়ে কাঠামোগত পরিবর্তন হয়নি – তথ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের সৌজন্য সাক্ষাৎ রাতের অভিযানে মধুখালীতে মাদক বিক্রেতা গ্রেফতার, আদালতে প্রেরণ মধুখালীতে প্রাথমিক বিদ্যালয়ের গোল্ড কাপ ফুটবল টূর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত নিরাপত্তায় কোস্ট গার্ডের আধুনিকায়নে উদ্যোগ নিয়েছে সরকার – স্বরাষ্ট্রমন্ত্রী বাণিজ্যমন্ত্রীর ভুটানের রাষ্ট্রদূতের সাক্ষাৎ; প্রতিবেশী দেশগুলোর মধ্যে বাণিজ্যিক সম্পর্ক জোরদার অপরিহার্য প্রধানমন্ত্রীর সঙ্গে রাশিয়ার রাষ্ট্রীয় পরমাণু শক্তি সংস্থা রোসাটমের মহাপরিচালকের সৌজন্য সাক্ষাৎ জাতিসংঘ ফোরামে তথ্যের অখণ্ডতা ও অন্তর্ভুক্তিমূলক বৈশ্বিক যোগাযোগ জোরদারের আহ্বান বাংলাদেশের

লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে জুয়েলার্স ব্যবসায়ী জয় দেবনাথকে কুপিয়ে আহত

Kishori
হালনাগাদ: বুধবার, ২৪ জুলাই, ২০১৯

তানভীর আহমেদ, লক্ষ্মীপুর প্রতিনিধি ::  লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে জুয়েলার্স ব্যবসায়ী জয় দেবনাথকে অপহরণ চেষ্টায় ব্যর্থ হয়ে কুপিয়ে আহত করেছে মুখোশধারী দুর্বৃত্তরা।

মঙ্গলবার (২৩ জুলাই) রাত ১১টায় বাড়ি ফেরার পথে রামকৃষ্ণপুর গ্রামে এ ঘটনা ঘটে। পরে তাকে স্বজনরা উদ্ধার করে স্থানীয় একটি প্রাইভেট ক্লিনিকে নিয়ে ভতি করেন। আহত জয় দেবনাথ (৪৫) চন্দ্রগঞ্জ বাজার জুয়েলার্স ব্যবসায়ী সমিতির সভাপতি এবং চন্দ্রগঞ্জ থানা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক। তিনি রামকৃষ্ণপুর গ্রামের হোরামনি ব্যাপারী বাড়ির পরেশ চন্দ্র দেবনাথের বড় ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানান, রাত পৌনে ১১টার দিকে জয় দেবনাথ চন্দ্রগঞ্জ বাজারস্থ নিজ ব্যবসাপ্রতিষ্ঠান রানী জুয়েলার্স নামীয় দোকান বন্ধ করে মোটর সাইকেলযোগে একাই বাড়িতে রওনা হন। এ সময় চন্দ্রগঞ্জস্থ কফিল উদ্দিন কলেজ এলাকা পেরিয়ে বাড়ির কাছাকাছি পৌঁছালে ৫/৬ জনের একদল দুর্বৃত্ত তার মোটর সাইকেল আটকে তাকে তুলে নেওয়ার চেষ্টা করে। এ সময় তিনি শোর-চিৎকার করলে দুর্বৃত্তরা ধারালো চাপাতি দিয়ে কুপিয়ে আহত করে দ্রুত পালিয়ে যায়। পরে বাড়ির স্বজনরাসহ পার্শ্ববর্তী লোকজন এসে জয় দেবনাথকে আহতাবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।

চন্দ্রগঞ্জ বাজার জুয়েলার্স ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক সমীর কর্মকার জানিয়েছেন, আহত জয় দেবনাথের ডান কানের নীচে গলায় মারাত্মকভাবে চাপাতি দিয়ে কুপিয়ে আহত করা হয়েছে। তবে জয় দেবনাথ দুর্বৃত্তদের কাউকে চিনতে পারেননি বলে জানান তিনি।

এ ব্যাপারে চন্দ্রগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল কালাম আজাদ জানিয়েছেন, আহত ব্যবসায়ী জয় দেবনাথকে হাসপাতালে গিয়ে দেখে এসেছেন তিনি এবং ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছেন। তিনি বলেন, অজ্ঞাত দুর্বৃত্তরা কারা এই ঘটনা ঘটিয়েছে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।


এ ক্যটাগরির আরো খবর..