× Banner
সর্বশেষ
এই ঈদে সুবিধাবঞ্চিত শিশুদের জন্য রিয়েলমির বিশেষ আয়োজন ‘ঈদের হাসি’ শারীরিক অসুস্থতার কারণে চেয়ারম্যানের পদ ছাড়ার আবেদন ইউজিসি চেয়ারম্যানের দেশের ৫৪টি খাল খনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী বাস টার্মিনাল পরিদর্শনে সড়কমন্ত্রী ; নির্ধারিত ভাড়ার বেশি নেওয়ার নজির নেই, মালিকরা খুশিতেই কম নিচ্ছেন- সড়কমন্ত্রী ঈদকে ঘিরে জমে উঠেছে ঠাকুরগাঁওয়ের চৌরাস্তার মার্কেটগুলো আন্তর্জাতিক বিমানবন্দরে আকস্মিক পরিদর্শনে বিমান প্রতিমন্ত্রী প্রস্তুত জাতীয় ঈদগাহ, প্রধান জামাত সকাল সাড়ে ৮টায় সৈয়দপুরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তেলের কোনো সংকট নেই, দাম বাড়ছে না – সেতুমন্ত্রী ১৫ কার্যদিবসের মধ্যে ব্রডশিট জবাব না দিলে এমপিও স্থগিতের সতর্কতা

প্রোগ্রামিংয়ে মেয়েরা এগিয়ে আসলে আগামী প্রজন্ম সমৃদ্ধ হবে -মোস্তাফা জব্বার

Kishori
হালনাগাদ: শনিবার, ২০ জুলাই, ২০১৯

কম্পিউটার প্রোগ্রামিং একটি সৃজনশীল কাজ। এ কাজে দেশের মেয়েরা যত বেশি এগিয়ে আসবে, তাদের হাত ধরে জ্ঞানভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় আগামী প্রজন্ম তত বেশি তৈরি ও সমৃদ্ধ হবে।  বললেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার।

ডিজিটাল শিল্প বিপ্লব বা চতুর্থ শিল্প বিপ্লব-সহ রোবটিক, আইওটি, বিগডাটা কিংবা ব্লকচেইনের মতো প্রযুক্তির বিস্ময়কর চ্যালেঞ্জ মোকাবিলায় প্রোগ্রামিং কার্যকর একটি হাতিয়ার বলে উল্লেখ করেন মন্ত্রী।

মন্ত্রী গতকাল নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে এসিএম-ইন্টারন্যাশনাল গার্লস প্রোগ্রামিং কনটেস্ট ২০১৯ এর বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।
আশির দশকে দেশে কম্পিউটারে বাংলা হরফের প্রবর্তক মোস্তাফা জব্বার বলেন, প্রোগ্রামিং কঠিন কোনো কাজ নয়। চতুর্থ শিল্প বিপ্লবের প্রযুক্তি যাই আসুক না কেন, প্রযুক্তির চ্যালেঞ্জ মোকাবিলা করে টিকে থাকার জন্য প্রোগ্রামিং প্রয়োজন। তাই প্রোগ্রামিংকে উৎসাহিত করতে গতবছর থেকে আমরা জাতীয় পর্যায়ে শিশু-কিশোর প্রোগ্রামিং প্রতিযোগিতা শুরু করেছি।

দেশে নারী শিক্ষার অগ্রগতির চিত্র তুলে ধরে মন্ত্রী বলেন, নারী শিক্ষা বিস্তারে এবং তাদের ক্ষমতায়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার যুগান্তকারী বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে। মেয়েদের প্রোগ্রামিংয়ে আগ্রহ বাড়ছে। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিকাশে গত দশ বছরে বাংলাদেশের সফলতা বিশ্বে একটি অনুকরণীয় দৃষ্টান্ত বলে তিনি উল্লেখ করেন।

অনুষ্ঠানে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক আতিকুল ইসলাম, প্রো-ভিসি জি ইউ আহসান এবং সহযোগী অধ্যাপক সাজ্জাত হোসেন বক্তৃতা করেন।

দেশের ৪০টি বিশ্ববিদ্যালয় থেকে শিক্ষার্থীরা এ প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন।


এ ক্যটাগরির আরো খবর..