মেহের আমজাদ,মেহেরপুর (১৮-০৭-১৯) র্যালি, আলোচনা সভা ও মাছের পোনা অবমুক্ত করনের মধ্য দিয়ে মেহেরপুরে জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার সকাল ১০টার দিকে জাতীয় মৎস সপ্তাহ উপলক্ষে একটি রর্ণাঢ্য র্যালি বের করা হয়। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ ইবাদত হোসেনের নেতৃত্বে র্যালিটি জেলা প্রশাসকের কার্যালয় চত্ত্বর থেকে শুরু করে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা শিল্পকলা একাডেমির সামনে গিয়ে শেষ হয়।
র্যালি শেষে জেলা শিল্পকলা একাডেমি লিনায়তনে জেলা মৎস্য অফিসের আয়োজনে উদ্বেধনী অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ ইবাদত হোসেনের সভাপতিত্বে জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার শেখ জাহিদুল ইসলাম, সদর উপজেলা উপজেলা চেয়ারম্যান এ্যাডঃ ইয়ারুল ইসলাম, সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ অলোক কুমার দাস।
বক্তব্য রাখেন জেলা মৎস্য কর্মকর্তা সাইফুদ্দীন ইয়াহিয়া, মৎস্যজীবি প্রতিনিধি সাদিক হোসেন বাবলু,শাহীন খান প্রমুখ। আলোচনা সভা শেষে জেলা মৎস্য অফিস এ দিন দুপুর ১২টার দিকে ভৈরব নদীর পন্ডের ঘাট এলাকায় মাছের পোনা অবমুক্ত করে জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন করে।