× Banner
সর্বশেষ
হিরোশিমা দিবস: ‘ওপেনহাইমার’ সিনেমার নির্মাণের নেপথ্যের বিস্ময়কর গল্প জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে জাতিসংঘে বাংলাদেশ স্থায়ী মিশনের স্মারক সংবর্ধনা আজ বৃহস্পতিবার (৬ আগস্ট) রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ২০ শ্রাবণ বৃহস্পতিবার (৬ আগস্ট) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে শেখ হাসিনার দিল্লিতে সংবাদ সম্মেলন নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের কড়া প্রতিক্রিয়া বুড়িগঙ্গায় তরল বর্জ্য নির্গমনস্থল থেকে নমুনা সংগ্রহ ভোলায় ৫ম শ্রেণির ছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ-ভিডিও ধারণ, তিন কিশোর গ্রেপ্তার টানা ৫ দিন অনশনের পর বিয়ে, তিন মাস পর মিলল মোনিয়ার ঝুলন্ত লাশ শ্যামনগরে ৫ আগস্ট জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে সমাবেশ ও গণমিছিল জাল দলিলের অভিযোগ-কোটালীপাড়ায় দুই দলিল লেখক সাময়িক বহিস্কার

রিয়ালের সর্বনাশ

admin
হালনাগাদ: সোমবার, ১৪ ডিসেম্বর, ২০১৫

ক্রীড়া ডেস্ক: রোববার রাতে ভিলারিয়ালের বিপক্ষে জিতে বার্সার সঙ্গে ব্যবধান কমানোর সুযোগ ছিল রিয়াল মাদ্রিদের। কিন্তু উল্টো নিজেদের চেয়ে অপেক্ষকৃত দূর্বল প্রতিপক্ষের বিপক্ষে ১-০ গোলে হার নিয়ে মাঠ ছেড়েছে রোনালদো-বেল-বেনজেমারা।

ভিলারিয়ালের বিপক্ষে মাঠে নামার আগে সব ধরনের প্রতিযোগিতায় মিলে টানা চারটি ম্যাচে জয় পায় রিয়াল মাদ্রিদ। গত সপ্তাহে চ্যাম্পিয়ন্স লিগে মালমোকে ৮-০ গোলে উড়িয়ে দেওয়ায় এই ম্যাচে দারুণ কিছুর প্রত্যাশা ছিল রিয়াল ভক্তদের। কিন্তু প্রতিপক্ষের মাঠে আবারও পথ হারিয়েছে তারা।

 ক্যাম্প এল মাদ্রিগালে শুরু থেকেই শক্তিশালী রিয়ালের বিপক্ষে আক্রমনাত্মক খেলতে থাকে ভিলারিয়াল। ফলে ম্যাচের চার মিনিটেই এগিয়ে যাওয়ার সুযোগ পেয়েছিল দলটি।  কিন্তু দলটির মিডফিল্ডার জোনাথন দস সান্তোসের শটটি পোস্টে লাগলে বেঁচে যায় রিয়াল।

 তবে সে যাত্রায় রক্ষা হলেও ম্যাচের ৮ মিনিটেই পিছিয়ে পড়ে রিয়াল মাদ্রিদ। ওই সময় রবের্তো সলদাদোর দেওয়া গোলের সুবাদে ১-০ গোলে এগিয়ে যায় ভিলারিয়াল। এই ব্যবধানে পিছিয়ে থেকেই প্রথমার্ধের খেলা শেষ করে দু’দল।

 বিরতি থেকে ফিরেও গোল শোধের জন্য মরিয়া হয়ে উঠে রিয়াল মাদ্রিদ। কিন্তু ভিলারিয়ালের শক্তিশালী রক্ষণদেয়াল ভাঙ্গা সম্ভব হয়নি তাদের। এ সময় স্বাগতিকরাও বেশ কয়েকটি সুযোগ পেয়ে নিজেদের ব্যবধান বাড়াতে ব্যর্থ হয়। শেষপর্যন্ত আর কোন গোল না পাওয়ায় ১-০ গোলের হারের হতাশা নিয়েই মাঠ ছাড়তে হয়েছে রাফায়েল বেনিতেজের দলটিকে।

 এই হারের ফলে ১৫ ম্যাচ শেষে ৩০ পয়েন্ট নিয়ে লা লিগা টেবিলের তৃতীয় অবস্থানে রয়েছে রিয়াল মদ্রিদ। সমান ম্যাচে ৩৫ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে বার্সেলোনা। আর ১৫ ম্যাচে বার্সার সমান ৩৫ পয়েন্ট নিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে অ্যাটলেটিকো মাদ্রিদ।


এ ক্যটাগরির আরো খবর..